বাঁশখালীতে সাঙ্গু নদীর পাড় থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
চট্টগ্রামের বাঁশখালীর সাঙ্গু নদীর পাড়ে পড়ে থাকাবস্থায়এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।২৩ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) সন্ধা ৬ টায় উপজেলার সাধনপুর ইউনিয়নের বানীগ্রামের রাতাখোদ্দ গ্রামের পশ্চিমে সাঙ্গু নদীর পাড়ে
এলাকায় স্থানীয়রা একটি অর্ধগলিত লাশ ভাসমানবস্থায় দেখতে পায়।পরে লাশের বিষয়টি স্থানীয়রা বাঁশখালী থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা'র সাথে যোগাযোগ করলে ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক সকালের সময় ও চট্টগ্রাম ট্রিবিউনকে তিনি জানান,লাশ পাওয়ার বিষয়টি আমার ইউনিয়নের রাতাখোদ্দ গ্রামের সাঙ্গু নদীর পাড়ে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা আমাকে ফোন করলে বিষয়টি আমি বাঁশখালী থানাকে অবহিত করি এবং আমি নিজেও ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করতে সহযোগিতা করেছি।
এ ব্যাপারে বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শফিউল কবির জানান,লাশের খবর পাওয়া মাত্র রামদাশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূঁইয়াকে ঘটনাস্থলে পাঠানো হয়।পরে আমি এবং সার্কেল অফিসার হুমায়ন কবির স্যার গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করেছি,উদ্ধারকৃত লাশটির সাথে কোন ধরনের পরিচয় পত্র ছিল কিনা? তা জানতে চাইলে তিনি বলেন,কোন ধরনের পরিচয় পত্র(আইডি কার্ড সাথে নেই),লাশটি ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি শফিউল।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই