ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

শান্তিগঞ্জে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-১০-২০২৫ দুপুর ৪:১

সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা পর্যায়ে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) সকালে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে উদ্বোধনী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইকবাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো.শহীদুল্লাহ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মল্লিকা দাশ, এমটি ইপিআই ইনচার্জ জ্যোতিময় ভট্টাচার্য, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) কামরুজ্জামান কামরুল, সিনিয়র নার্স সুজন দেবনাথ, ফার্মাসিস্ট মো.আব্দুর রহমান ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির প্রমূখ।
 উল্লেখ্য অত্র উপজেলায় ৫২ হাজার ৬ শত ৩৮ জন শিশু কে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। আজ থেকে পর্যায়ক্রমে ৯ মাস থেকে ১৫ বছর কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি / সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড কনজুগেট টিকা দেওয়া হবে। প্রথম ১০ কর্ম দিবসে শিক্ষা প্রতিষ্ঠান এবং পরবর্তী ৮ কর্ম দিবসে কমিউনিটি ও অস্থায়ী ইপিআই টিকা কেন্দ্রে এ টিকা প্রদান করা হবে।

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন