তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা
সিরাজগঞ্জের তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ১১ অক্টোবর শনিবার রাতে উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে আব্দুস সামাদের বাড়ীতে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে মোঃ গোলাম কিবরিয়ার বিয়ে গত শুক্রবারে অনুষ্ঠিত হয়। শনিবার বৌভাত অনুষ্ঠানে ওই পরিবারের আত্মীয়-স্বজন উপস্থিত হয়ে বৌভাত অনুষ্ঠান পালন করে। বৌভাত অনুষ্ঠান শেষে আত্মীয়-স্বজন একত্র হওয়ায় সবাই একটু আনন্দ করে রা তে ঘুমিয়ে পড়ে। এরমধ্যে চোর ওই বাড়ির উত্তর পাশে টিনের বেড়ার নিচের অংশে খুড়ে /শিং কেটে ঘরে প্রবেশ করে শুয়ে থাকা মানুষদের অচেতনার ওষুধ দিয়ে সবাইকে অজ্ঞান করে যার যার ব্যাগ থেকে টাকা ১৫ হাজার, সোনার গহনা সাত আনি ও রুপার নূপুর ২ ভরি, ৬টি বাটন ফোন ও ১ টি টার্চ ফোন চুরি করে পালিয়ে যায়। এ বিষয়ে ওই বাড়ির মালিক আব্দুস সামাদ বলেন,বৌভাতের অনুষ্ঠান শেষে সবাই ঘুমিয়ে পড়ি চোর এসে চুরি করে নিয়ে যাওয়ার পরে সবাই হৈ চৈ করে। পরে সবার ব্যাগ চেক করে দেখি ৩/৪ জনের টাকা ও গহনা চুরি হয়েছে। এ সংক্রান্ত তাড়াশ থানায় জিডি করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী