ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় নির্যাতনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২৪-৯-২০২১ দুপুর ৪:৪৯

রাজবাড়ীর পাংশা পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম ও তার ছেলে মোঃ রবিউল ইসলাম বাবুকে র‍্যাব -১২ কর্তৃক হয়রানির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) নির্যাতিত আওয়ামী লীগের আয়োজনে সাংবাদিক সম্মেলন করেছে র‍্যাব কর্তৃক হয়রানির শিকার মোঃ রবিউল ইসলাম বাবু।

সাংবাদিক সম্মেলনে মোঃ রবিউল ইসলাম বাবু লিখিত বক্তব্যে বলেন, গত ২২ তারিখ মঙ্গলবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে আমাকে ও আমার বাবাকে অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যায়। পরে জানতে পারি এরা র‌্যাব-১২ এর সদস্য। আমাকে একটি মাইক্রোবাসে তুলে চরআফড়া মধ্যেপাড়া নিয়ে প্রায় ১ ঘন্টা দাড় করিয়ে রাখে। সেখানেও তারা একটি বাড়ীতে যায়। পরে জানতে পারি আরেক আওয়ামীলীগের সদস্য মোঃ সবদুলকে  ধরতে গিয়েছিল। তাকে না পেয়ে ঐ এলাকাতে গাড়ী দাড় করিয়ে গাড়ীর মধ্যে থাকা ব্যাগের ভিতর থেকে অস্ত্র ঢেলে এলাকাবাসির থেকে জোর করে স্বাক্ষী নেয় ও ভিডিও করে। পরে আমার পিতা ও আমাকে বাড়ীতে রেখে যাওয়ার আগে আমাকে বিভিন্ন হুমকি দেয়। র‍্যাব সদস্যরা আমাদেরকে এমপির সাথে দেখা করার কথা বলে বাড়িতে রেখে য়ায়।

পরে জানতে পারি র‌্যাব-১২ সিসিপি-২ কোম্পানি কমান্ডার পাবনা এর এ.এস.পি কিশোর রায় এর নেতৃত্বে আমাদের উপর এ নির্যাতন করা হয়। তাদেরকে সহযোগিতা করেন, চরআফড়া গ্রামের মো. আতর আলী শিকদারের ছেলে মোঃ রকি শিকদার(৩০), মকছেদ প্রামানিকের ছেলে সবুজ প্রামানিক ও মোঃ আতর মন্ডলের ছেলে  খোকন মন্ডল (৩৫)। তিনি আরোও বলেন, এড়াই মূলত এলাকার সন্ত্রাসী এবং অস্ত্র বিক্রেতা। এদের উৎস দাতা কে? কে এই সন্ত্রাসীদেরপ মদদ দাতা। এই সন্ত্রাসীদের জিজ্ঞাসা করলেই থলের বিড়াল বেড়িয়ে আসবে।

এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন, পাংশা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল, পাংশা উপজেলা আওয়ামিলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আহম্মদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দিবালোক কুন্ডু জীবন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমান মন্ডল,  ছাত্রলীগের সাবেক সভাপতি ইদ্রিস আলী, পাট্টা ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইউনুস আলী বিশ্বাস ও প্রত্যক্ষ দর্শিরা। 
বক্তারা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়