অনশনরত প্রেমিকার সাথে প্রেমিকের বিয়ে
ফরিদপুরের বোয়ালমারীতে প্রেমিকের বাড়িতে গত তিন দিন ধরে অনশণরত প্রেমিকার (২১) অবশেষে তার প্রেমিকের সাথে বিয়ে হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে প্রেমিক হুমায়ুন মোল্যার বাড়িতে তাদের বিয়ে হয়। প্রেমিক হুমায়ুন মোল্যা (২৫) উপজেলার চতুল ইউনিয়নের শুকদেবনগর গ্রামের মৃত জবেদ মোল্লার ছেলে।চতুল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য অলিয়ার রহমান খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার রাতে আলোচিত ওই প্রেমিক-প্রেমিকার বিয়ে হয়েছে।
এ ব্যাপারে চতুল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রার কেরামত আলী খান বলেন, বিয়ের দাবীতে অনশন করা মেয়েটির বিয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে পড়িয়েছি। তাদের বিয়ের কাবিন নামায় ১ লক্ষ ২৫ হাজার টাকা দেনমোহর লেখা হয়েছে। তারা দুজনই বর্তমানে হুমায়ুনের নিজ বাড়ি শুকদেবনগর আছেন।
উল্লেখ্য, উপজেলার চতুল ইউনিয়নের শুকদেবনগর গ্রামের জবেদ মোল্লার ছেলে মোঃ হুমায়ুন মোল্লা (২৮) ঢাকার একটি গার্মেন্টসে কাজ করেন। ওই গার্মেন্টসেই কর্মরত বরিশালের বানারীপাড়া উপজেলার বড়করপাকর গ্রামের এক মেয়ের সাথে হুমায়ুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত আড়াই বছর ধরে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে এক সঙ্গে থাকতেন। এক পর্যায়ে কোন কিছু না বলে হুমায়ুন সেখান থেকে পালিয়ে যান। উপায়ন্তর না দেখে ওই মেয়েটি গত ২১ সেপ্টেম্বর হুমায়ুনের বোয়ালমারীস্থ বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied