ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

বেসরকারী শিক্ষক/কর্মচারীদের তিন দফা দাবীতে পুলিশি হামলার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৪-১০-২০২৫ দুপুর ২:২৮

 নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা কৃষ্ণপুর আলীমুদ্দীন  আরযেরনেছা পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাসুদ তালুকদারের উপর  ১২ অক্টোবর ( রবিবার) ঢাকায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের শতকরা বিশ টাকা বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা এক হাজার পাঁচশত টাকা ও কর্মচারীদের শতকরা পচাত্তর টাকা  বাড়ানোর দাবীতে শান্তিপূর্ন আন্দোলনের সময় শিক্ষকদের উপর পুলিশি নির্যাতন হয়। এদের মধ্যে অত্র উপজেলার কৃষ্ণপুর আলীমুদ্দীন আরযেরনেছা পাবলিক উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মাসুদ তালুকদার আক্রমনের শিকার হন। এর প্রতিবাদে সহকারী প্রধান শিক্ষক মাসুদ তালুকদারের প্রতি সমবেদনা ও ন্যাক্কারজনক আক্রমনের প্রতিবাদ স্বরূপ ঐ শিক্ষা প্রতিষ্ঠানরর ছাত্র, শিক্ষক ও অভিভাবকবৃন্দ ১৪ অক্টোবর ( মঙ্গলবার)  সকাল দশ ঘটিকায়  কৃষ্ণপুর আলীমুদ্দীন আরযেরনেছা পাবলিক উচ্চ বিদ্যালয় হতে একটি প্রতিবাদ মিছিল কৃষ্ণপুর বাজার প্রদক্ষিণ করে। 

এ বিষয়ে কৃষ্ণপুর আলীমুদ্দীন আরযেরনেছা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কুমার সাহা জানান, দীর্ঘ পয়ত্রিশ বছরে যাবত বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করছি কিন্তু আমাদের যে পরিমাণ বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা  দেওয়া হয় তাতে জীবন চলে না  দিয়ে কিম্বা বেতন দিয়ে সংসার পরিচালনা করা খুবই কষ্টসাধ্য। সারাদেশের প্রায় লক্ষাধিক শিক্ষক শতকরা বিশ টাকা বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা ও কর্মচারীদের শতকরা পচাত্তর টাকা  বাড়ানোর দাবীতে  ঢাকায় শিক্ষক সমাজ শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলারও তীর্ব নিন্দা জানান। তিনি আশা করেন সরকার বাহাদুর তাদের ন্যায্যা দাবী মেনে আমাদেরকে সম্মানিত করবেন, এটাই তো আমাদের আশা। 
উল্লেখ্য,  তাদের ন্যায্য দাবী মানা পর্যন্ত সারাদেশের মত নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্ম বিরতি চলমান রয়েছে। 

Aminur / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন