ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ


মজিবর রহমান, নাগেশ্বরী photo মজিবর রহমান, নাগেশ্বরী
প্রকাশিত: ১৪-১০-২০২৫ বিকাল ৬:৫৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ৪ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। 
আজ মঙ্গলবার নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরে দুপুরে ইউনিয়ন পর্য়ায়ের প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার, কৃষি সম্প্রসারণ ফিরোজ হোসেন,উপ-সহকারী কৃষি অফিসার আরিফুল হক বকসী প্রমুখ।
এসময় উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার জানান ৭ ধরনের বীজ বসতবাড়িতে ২০২৫-২০২৬ অর্থ বছরে ১ শত ৫০ জন কৃষককে ৭ ধরনের শাক-সবজির বীজ এবং ২ শত ৫০ জন কৃষককে ৪ প্রকার বীজের মধ্যে ১ প্রকার বীজ ও ১০ কেজি ডিএপি ১০ এমওপি সার বিতরণ করা হয়। নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কৃষক আইয়ুব আলী  বলেন বীজ ও সার পেয়ে আমি অত্যন্ত খুশি।এবছর বসতবাড়িসহ আমার জমিতে শাক -সবজি চাষ করেছি আশা করছি ভালো ফলন হবে। বীজ ও সার বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ জানান  বিনামূল্যে সার ও বীজ পেয়ে কৃষকরা উৎসাহিত  হয়ে আরো ব্যাপকভাবে ফসল উৎপাদন করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা পালন করবে।

Aminur / Aminur

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার