ঢাকা সোমবার, ২ মার্চ, ২০২৬

বগুড়ায় বাসের ভেতর তরুণীকে ধর্ষণের চেষ্টা, চালক গ্রেপ্তার


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ১৪-১০-২০২৫ বিকাল ৭:৭

বগুড়ায় আর.কে পরিবহনের একটি বাসের ভেতর এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম তরুণী (১৭) ওইদিন সকালে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কড্ডার মোড় এলাকা থেকে তার এক বন্ধুর সঙ্গে আর.কে পরিবহনের একটি বাসে করে বগুড়ার উদ্দেশে রওনা দেন। দুপুর ১২টার দিকে বাসটি শাজাহানপুর উপজেলার বনানী মোড়ে পৌঁছালে অন্য যাত্রীরা নামলেও ড্রাইভার সোহাইল হাসান শাকিব (২৬) ও হেলপার সৈকত (২২) ওই তরুণী ও তার বন্ধুকে নামতে বাধা দেয় এবং জোরপূর্বক বাসের ভেতরেই আটকে রাখে।
পরে ড্রাইভার শাকিব ভিকটিমকে বাসের পেছনের সিটে নিয়ে গিয়ে তার ওপর নির্যাতনের চেষ্টা চালায়। তরুণী চিৎকার করার চেষ্টা করলে আসামী মুখ চেপে ধরে। এ সময় তরুণীর সঙ্গে থাকা বন্ধু বাধা দিতে এগিয়ে এলে ড্রাইভার ও হেলপার তাকে ভয়ভীতি দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং ঢাকাগামী অন্য একটি গাড়িতে তুলে পাঠিয়ে দেয়।
পরে ড্রাইভার ও হেলপার তরুণীকে বাসে করে বগুড়ার পর্যটন মোটেলের পশ্চিমে একটি গাড়ি ওয়াশ ডকে নিয়ে যায়। সেখানে আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি যোগ দিয়ে তাকে ভয়ভীতি দেখায় এবং ঘটনাটি কাউকে না বলার হুমকি দেয়। পরে বাসটি বগুড়ার ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে পৌঁছালে তরুণী সুযোগ বুঝে আর.কে পরিবহনের কাউন্টারে বিষয়টি জানায়। কাউন্টার কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে শাজাহানপুর থানায় খবর দেয়। পুলিশ এসে ভিকটিমকে উদ্ধার করে এবং থানা হেফাজতে নেয়।
ঘটনার পর ভিকটিমের ভগ্নিপতি মো. ইউসুফ আলী বাদী হয়ে শাজাহানপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের ৯(৪)(খ)/৩০ ধারায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৫, তারিখ ১৪ অক্টোবর ২০২৫।
মামলার পরপরই শাজাহানপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে অভিযান চালিয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকা থেকে প্রধান আসামী ড্রাইভার সোহাইল হাসান শাকিবকে গ্রেপ্তার করে। সে বগুড়ার মাজাহানপুর উপজেলার জয়ন্তীবাড়ি গ্রামের তোজাম্মেল হকের পুত্র। মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোরে তাকে শাজাহানপুর থানা হেফাজতে নিয়ে দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Aminur / Aminur

নবনিযুক্ত গাসিক প্রশাসক  শওকত হোসেনকে সাংস্কৃতিক জোটের ফুলেল শুভেচ্ছা 

বারহাট্টায় নব-নির্বাচিত সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল হকের মত বিনিময়

মনপুরায় আগুনে ক্ষতিগ্রস্ত দুই ভাইয়ের পাশে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. জিয়াউর রহমান

গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন

নেত্রকোনায় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল

আগামীকাল থেকে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব শুরু

অনলাইন জুয়ার কালো জালে নবীগঞ্জ: শূন্য থেকে কোটিপতি ‘ক্যাসিনো মামুন’ ও ‘আকাশ’-এর উত্থানে বিপর্যস্ত যুবসমাজ

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

গাঁজাসেবনের দায়ে অভয়নগরে চারজনের জেল-জরিমানা

নওগাঁয় পলিনেট হাউজে সবজির চারা উৎপাদন করে লাভবান লিটন

রৌমারীতে ৪৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

গোদাগাড়ীতে পেঁয়াজের বীজ চাষে স্বপ্ন দেখছেন কৃষকরা

দূনীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সকল পর্যায়ের কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে,সংস্কৃতি মন্ত্রী