ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহে গৃহবধূ হত্যা মামলায় ঘাতক স্বামী গ্রেফতার


আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি photo আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১০-২০২৫ সকাল ৯:৫৫

ঝিনাইদহ টিভি সেন্টার সংলগ্ন ছাগল ফার্মের পাশে কাঠের দোকানের ভেতর থেকে গৃহবধূ তাসলিমা খাতুনের (৪০) বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় অবশেষে রহস্য উন্মোচিত হয়েছে। ঝিনাইদহ সদরের গোপীনাথপুর গ্রামের লাল মিয়ার স্ত্রী তাসলিমা খাতুনহত্যাকাণ্ডের তিন দিন পর জেলা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘাতক স্বামী মো. লাল মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গত ১২ অক্টোবর, ২০২৫ ঝিনাইদহ পৌরসভার গোপিনাথপুর গ্রামের হাইওয়ে সড়কের পাশে লাল মিয়ার কাঠের দোকানের ভেতর চৌকির নিচে বস্তাবন্দী অবস্থায় এক নারীর চুল দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে চৌকির নিচ থেকে মুখ ও গলায় পুরাতন টাই বাঁধা অবস্থায় গৃহবধূ তাসলিমা খাতুনের মরদেহ উদ্ধার করে। 
এ ঘটনায় নিহতের ছেলে মো. কিশোর রাজন (২১) বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং–১১, তারিখ: ১৩/১০/২০২৫ ইং; ধারা–৩০২/৩৪/২০১ দণ্ডবিধি। 
এসআই (নিঃ) রাজিব আলীকে মামলার তদন্তভার দেয় জেলা পুলিশ। 
ঘটনাটি প্রকাশের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে ঝিনাইদহের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানা পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে দ্রুত রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের নির্দেশ প্রদান করেন।
পুলিশের প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ ও গোয়েন্দা তৎপরতায় অবশেষে ১৪ অক্টোবর রাতে হরিণাকুন্ডু থানার চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল আসামি ও নিহতের স্বামী মো. লাল মিয়াকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাল মিয়া স্বীকার করে, পারিবারিক কলহের জেরে স্ত্রী তাসলিমা খাতুনকে শ্বাসরোধে হত্যা করে কাঠের দোকানের ভেতর চৌকির নিচে বস্তাবন্দী অবস্থায় লুকিয়ে রাখে। হত্যার পর তাসলিমা খাতুনের ব্যবহৃত স্বর্ণের চেইন ও কানের দুল নিয়েও সে পালিয়ে যায়। আসামির স্বীকারোক্তি অনুযায়ী নিহতের স্বর্ণের চেইন উদ্ধার করেছে জেলা পুলিশ। কানের দুল উদ্ধারের অভিযান চলছে। মামলাটির অবশিষ্ট কার্যক্রম তদন্তাধীন ও চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ।

Aminur / Aminur

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন