ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ের মিঠানালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারের পাশে দাঁড়ালেন শাহীদ চৌধুরী


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১০-২০২৫ দুপুর ১:৫২

মিরসরাইয়ের ১০ নং মিঠানালা ইউনিয়নের একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল ক্ষতিগ্রস্ত ১১ অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহীদুল ইসলাম চৌধুরী। 

 বিকেল ৩টায় তিনি মিঠানালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিঠানালা গ্রামের আব্দুল লতিফ সারেং বাড়িতে গিয়ে পুড়ে যাওয়া ঘরবাড়িগুলো পরিদর্শন করে প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

এসময় তিনি গত ৯ অক্টোবর ক্ষতিগ্রস্ত পরিবার দেখতে গিয়ে তাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, “দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত রূপ। আমি চাই, ক্ষতিগ্রস্ত এসব পরিবার যেন দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। তাদের পাশে আমি এবং আমার দল সর্বদা পাশে থাকব।”

এসময় ১৬ নং সাহেরখালি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী, ১০ নং মিঠানালা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল করিম তপন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আকবর সোহাগ, ৭ নং কাটাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নুর উদ্দিন জাহিদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন, ৯ নং মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, ইমাম হোসেন,আজমল হোসেন, ১০ নং মিঠানালা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন সেলিম সহ প্রমুখ।

Aminur / Aminur

শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪

পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা

চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা

আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু

উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন

জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার