চন্দনাইশে অজ্ঞাত যুবতির লাশ উদ্ধার
চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পৌরসভার হাছনদন্ডি ৯নং ওয়ার্ডের কালার পাড়া পূর্ব জামে মসদজিদের পুকুর থেকে এক অজ্ঞাত যুবতির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার দুপুরে পুকুরের ইজারাদার মোঃ সেলিম ও হাজি নুরুচ্ছফা জেলেদের নিয়ে মাছ ধরে। এই সময় অজ্ঞাত মহিলাটি পুকুর ঘাটে নামলে পা পিছলে পুকুরে পড়ে যায়। স্থানীয় জেলেরা অনেক খুজাখুজি করলেও তাকে পাওয়া যায়নি। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আহমদুর রহমানকে জানান এলাকাবাসী। আজ শুক্রবার সকালে স্থানীয় লোকজন পুকুর ঘাটে গেলে ভাসমান যুবতির লাশটি দেখা যায়। স্থানীয়রা লাশ দেখতে পেয়ে দোহাজারী পুলিশ তদন্তকেন্দ্রে জানালে ঘটনাস্থল থেকে দোহাজারী পুলিশ তদন্তকেন্দ্রের উপ পরিদর্শক এস আই জাকির ও এস আই আলাউদ্দিন লাশ উদ্ধার করে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে দোহাজারী তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক এস আই জাকির জানান, লাশ উদ্ধার করে লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়। এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি ই ডি ডি মামলা রুজু করা হয় বলে জানান।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত