অবৈধভাবে কাজ চললে আইনগত ব্যবস্থা: বকশীগঞ্জে ইউএনও’র হুঁশিয়ারি
জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের বটতলা থেকে গরুহাটি পর্যন্ত সড়ক নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগে কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
বুধবার (১৫ অক্টোবর) সকালে তিনি সড়কটি পরিদর্শন করে দেখেন, নির্মাণকাজে ব্যবহৃত ইটখোয়া ও অন্যান্য উপকরণ মানসম্মত নয়। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের নির্দেশ দেন এবং সতর্ক করে বলেন, যতক্ষণ পর্যন্ত নিম্নমানের খোয়া অপসারণ করে মানসম্মত উপকরণ ব্যবহার না করা হবে, ততক্ষণ পর্যন্ত কাজ চলবে না। কেউ অনিয়ম করে কাজ চালানোর চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, সড়কটি পৌর এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ পথ, যেখানে প্রতিদিন শত শত যানবাহন ও পথচারী চলাচল করে। নিম্নমানের উপকরণ ব্যবহারে অল্প সময়ের মধ্যেই সড়কটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। উপজেলা প্রশাসনের এই উদ্যোগে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে সকল উন্নয়নকাজে গুণগত মান রক্ষার দাবি জানিয়েছেন
Aminur / Aminur
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ