ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে দেয়াল চাপায় এক যুবকের মৃত্যু


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২৪-৯-২০২১ রাত ৮:২

হাটহাজারীতে দেয়াল চাপায় মোঃ শাকিল সবুজ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে হাটহাজারী পৌর সদরের কড়িয়ার দিঘিরপাড় আমিনুর রহমানের বাড়ির এলাকায় এ ঘটনা ঘটে। 
নিহত যুবক ঐ এলাকার রমজান আলি ড্রাইভারের পুত্র। এ ঘটনায় নজরুল ইসলাম (২৩) ও মোঃ জালাল (১৭) নামে আরো দুই যুবক আহত হয়েছে। আহত নজরুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত শাকিল সবুজ ও আহতরা শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে কড়িয়ারদিঘীর পাড় বায়তুশ শুক্কুর জামে মসজিদের দক্ষিণে আমিনুর রহমানের বাড়ি এলাকায় প্রায় এক যুগ আগে লোহা ছাড়া ইট সিমেন্ট দিয়ে নির্মিত আব্দুল হাই নামে এক ব্যক্তির সীমানা প্রাচীর ( দেয়াল) হঠাৎ ভেঙ্গে পড়ে তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করে এবং নজরুল কে চমেকে প্রেরণ করে।
এ ব্যাপারে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমতিয়াজ হোসাইন জানান, দেয়াল চাপায় শাকিল সবুজের হাসপাতালে নিয়ে আসার আগে মৃত্যু হয়েছে এবং গুরত্বর আহত নজরুলকে আশংকাজনক অবস্থায় চমেকে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ