ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিএনপি নির্বাচিত হলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবেঃ ঠাকুরগাঁওয়ে মির্জা ফকরুল ইসলাম আলমগীর


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৫-১০-২০২৫ দুপুর ২:৩৯
ঠাকুরগাঁওয়ে গড়েয়ায় সুধীসমাজ ও হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার (১৫ অক্টোবর) সকালে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে মির্জা ফখরুল বলেন, দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না৷
তিনি আরও বলেন, অতীতে সরকারে ছিলাম তাই সরকার কীভাবে পরিচালনা করতে হয়্র আমরা জানি। বিএনপি নির্বাচিত হলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। স্বাস্থ্য-শিক্ষা খাতকে গুরুত্ব দেওয়া হবে। কৃষকদের কে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হবে।
গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না—এসব দাবি করে তারা নির্বাচনটা পণ্ড করতে চায়। দয়া করে নির্বাচন নিয়ে এসব অস্থিরতা কাটান। আর হিংসার রাজনীতি চাই না৷ হিন্দু-মুসলিমের বিভেদ চাই না৷ সবাই মিলে শান্তিতে থাকতে চাই।
নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব৷ বিভাজন আমরা সৃষ্টি করতে চাই না। জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন। আর ভাগাভাগি করিয়েন না, দেশটার ক্ষতি করিয়েন না। একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের মধ্যে থাকতে চাই। আমি আপনাদের ছেড়ে যায়নি। ভুলে যাবেন না, মার্কাটা হল ধানের শীষ।
এ সময় বিএনপির জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আঃ হামিদ,সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, মহিলা দলসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার