কলাপাড়ায় শাপলা কাব এওয়ার্ড-২০২০ চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত
কলাপাডায বাংলাদেশ স্কাউটস কলাপাডা উপজেলা শাপলা কাব এওয়ার্ডস-২০২০ সালের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা এগারোটায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পরীক্ষায় উপস্থিত হয়ে পরীক্ষা গ্রহণ করেন বাংলাদেশ স্কাউটস জাতীয় উপ কমিশনার (এডাল্ট রিসোর্সেস) শরীফ আহমেদ কামাল, চেয়ারম্যান রোভার প্রোগ্রাম টাস্কফোর্স এস এম হাবিব উল্লাহ হিরু, সদস্য, মেম্বারশিপ রেজিষ্ট্রেশন বিষয়ক টাস্কফোর্স।
এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া স্কাউটস উপজেলা সহ-সভাপতি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুর রহিম, সম্পাদক মো.নূরুল হক, সাবেক সম্পাদক মো: নিজাম উদ্দিন, কমিশনার মো: ইকবাল বাসার, কোষাধ্যক্ষ মামানৈ, সহযোগী সদস্য মোয়াজ্জেম হোসেন এবং আবুল বাসার।
এসময় উপজেলার অংশগ্রহণকারী তালিকার ৪৭ জন শিক্ষার্থীর মধ্যে ২৯ জন অংশ নেয়। দুই ঘন্টা ব্যাপী পরীক্ষার্থীদের মৌখিক এবং ব্যাবহারিক ১০০ নম্বরের পরীক্ষা নেয়া হয়।
কলাপাড়া উপজেলা স্কাউটস সম্পাদক খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.নুরুল হক জানান, পরীক্ষায় উত্তীর্ণদের শাপলা কাব এওয়ার্ড সনদ প্রদান করা হবে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন