চাঁদপুরে মুক্তিযোদ্ধা ভাতার টাকা নিয়ে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত
চাঁদপুরের ফরিদগঞ্জে মৃত বাবার মুক্তিযোদ্ধা ভাতার টাকা নিয়ে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের তালুকদার বাড়িতে ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে এই ঘটনা ঘটে।আহত মোহাম্মদ ইদ্রিস তালুকদার জানান, তার বাবা মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন গত ১০ বছর পূর্বে মৃত্যুবরণ করেন। আমরা চার বোন দুই ভাই। গর্ভধারিনী মা বেঁচে আছেন তিনি আমার সাথেই রয়েছেন। কিন্তু অন্য ভাইবোন ও মাকে না জানিয়ে বিগত ১০ বছর ধরে মৃত মুক্তিযোদ্ধা বাবার ভাতার টাকা তারই ছোট ভাই হুমায়ুন কবির তালুকদার উত্তোলন করে আসছেন। ভাতার টাকার বিষয়ে মা আছিয়া বেগম ও বড় ভাই ইদ্রিস তালুকদার জিজ্ঞাসা করলে তিনি ভাতা উত্তোলনের বিষয়টি সম্পন্ন অস্বীকার করেন।
এ বিষয়ে পরবর্তীতে মা আছিয়া বেগম ব্যাংকে ও ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দিলে ভাতার টাকা উত্তোলন বন্ধ হয়ে যায়। এজন্য অভিযুক্ত হুমায়ুন কবির ক্ষিপ্ত হয়ে মা ও ভাইকে মাথায় আঘাত করে । এতে গুরুতর আহত অবস্থায় তাদেরকে পার্শ্ববর্তী লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর প্রিমিয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মা আছিয়া বেগম প্রাথমিক চিকিৎসা নিলে ও গুরুতর আহত অবস্থায় ইদ্রিস তালুকদার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ইদ্রিস তালুকদার ও তার ছেলে আল আমিন আরো জানান, অভিযুক্ত হুমায়ুন কবির এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে এবং পৈত্রিক সম্পত্তি মা ও ভাইবোনদের না দিয়ে জোরপূর্বক দখল করেন এছাড়াও পূর্বে অনেক সম্পত্তি সে বিক্রি করে ফেলেছেন বলেও জানান।এসব বিষয়ে আহত ইদ্রিস তালুকদার মামলার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে অভিযুক্ত হুমায়ুন কবির মোবাইলে তিনি এ মারামারির ঘটনা অস্বীকার করেন এবং বলেন অভিযোগগুলো সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা আমি আমার বাইকের আঘাত করিনি। এগুলো আমাকে পাঠানোর জন্য একটি মহল এই অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান এইচএম হারুন বলেন ইদ্রিস তালুকদার আহত হয়েছেন এটা আমি জেনেছি, ওনাকে চিকিৎসার নেওয়ার জন্য বলেছি পরবর্তীতে বিষয়টি ভালোভাবে জেনে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর