আটপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
হাত ধোয়ার নায়ক হোন—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার আটপাড়া উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জন স্বাস্থ্য অধিদপ্তর যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন,নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে অনেক সংক্রামক রোগ থেকে মুক্ত থাকা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনূর আলম,উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রাজিব আহমেদ,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম,উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মমিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম এ মোমন,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা প্রবীর, উপজেলা প্রেসক্লাবের সদস্য আমির খসরু স্বপন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান,স্থানীয় জনপ্রতিনিধি,শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
Aminur / Aminur
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত