ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের ৩য় শহর হিসেবে জয়পুরহাটে স্টারলিংক ইন্টারনেট এর উদ্বোধন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৫-১০-২০২৫ বিকাল ৫:২৬

বাংলাদেশের ৩য় শহর হিসেবে জয়পুরহাটে স্টারলিংক ইন্টারনেট সেবার উদ্বোধন করা হয়েছে। তথ্য প্রযুক্তির বিষ্ময়কর আবিস্কার ইলন মাস্ক এর স্যাটেলাইট ইন্টারনেট স্টারলিংক ফ্রি সেবা উপলক্ষে বুধবার বিকেলে জয়পুরহাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেএক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাক্কো'র সাধারণ সম্পাদক ফয়সল আলিম
ফয়সল আলিম এর পৃষ্ঠপোষকতা ও তত্ত্বাবধানে জয়পুরহাট ও পাঁচবিবি পৌর শহরে ৩ মাসের জন্য পরিক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু হচ্ছে। বিকেলে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে আনুষ্ঠানিক ভাবে এই ইন্টারনেট সেবার উদ্বোধন করবেন তিনি।
সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাক্কো'র সাধারণ সম্পাদক ফয়সল আলিম, ইউনাইটেড আইসিটি ফোরাম এর সদস্য সচিব রিয়াদ হাসনাইন, স্টারলিংক এর ডিস্ট্রিবিউটর সারফুল আলম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সহ সভাপতি মাশরেকুল আলম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, তাতীঁদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন প্রমুখ। 
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাক্কো'র সাধারণ সম্পাদক ফয়সল আলিম বলেন, সারা বাংলাদেশের মধ্যে প্রথম শহর হিসেবে  জয়পুরহাটে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট স্টার লিংক চালু করছি। যুবক সমাজকে অনুপ্রাণিত করতে এই প্রচেষ্টা।  জয়পুরহাট ও পাঁচবিবি পৌরসভার ২০ টি পয়েন্টে ফ্রি ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবেন সবাই। জয়পুরহাট কে আইসিটি হাব হিসেবে গড়ে তুলতে কাজ করবেন সেই সাথে  আগামীতে জয়পুরহাট জেলায় পুরোদমে স্টারলিংক চালু করার প্রত্যয় ব্যক্ত করেন।

Aminur / Aminur

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার