কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩ দফা দাবী বাস্তবায়ন ও শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩ দফা দাবী বাস্তবায়ন, শিক্ষকদের উপর বর্বরোচিত পুলিশি হামলা ও হয়রানিমূলক গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলার বেসরকারী এমপিও ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরির শিক্ষকবৃন্দ। বুধবার দুপুর ১১টায় নাগেশ^রী উপজেলা মুক্তমঞ্চ থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি ও নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ও সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা,ডিএম একাডেমীর প্রধান শিক্ষক কে এম আনিসুর রহমান, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কচাকাটা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান, বুড়ীরহাট দাখিল মাদ্রাসার সুপার,সোহরাব হোসেন,ডাক্তার ও ড্যাব নেতা ইউনুস আলীসহ প্রমূর্খ।
Aminur / Aminur
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ