নারী নির্যাতন ও নাশকতা মামলায় তাঁতীলীগ নেতা রিয়াদ আটক
জামালপুরের বকশীগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং নাশকতা মামলায় অভিযুক্ত তাঁতীলীগ নেতা মাহবুবুর রহমান রিয়াদ (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) গভীর রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের খেতারচর খানপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রিয়াদ বকশীগঞ্জ উপজেলা তাঁতীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং স্থানীয় মোঃ সাদা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে পূর্বের স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রয়েছে, যা দীর্ঘদিন ধরেই আদালতে চলমান। এছাড়া একটি নাশকতা মামলারও তিনি অন্যতম আসামি।
বুধবার দুপুরে মাহবুবুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ।
তিনি বলেন, গ্রেফতারকৃত মাহবুবুর রহমান নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। পাশাপাশি নাশকতা মামলায়ও তার নাম রয়েছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং বুধবার আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
Aminur / Aminur
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ