ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

বাঁশখালীতে ৫ মাস বয়সী শিশু অপহরণ, ১৬ ঘন্টার পুলিশি অভিযানে উদ্ধার, গ্রেফতার-১


মুহাম্মদ দিদার হোসাইন photo মুহাম্মদ দিদার হোসাইন
প্রকাশিত: ১৫-১০-২০২৫ বিকাল ৬:৪২

চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া থেকে মাত্র ৫মাস বয়সী মোঃ আদিয়াত নামে এক শিশু অপহরণের ঘটনা ঘটে, ঘটনার পর থেকে থানায় অপহরণ মামলা দায়ের করে শিশুটির বাবা মঞ্জুর আলম। এতে টানা ১৬ ঘন্টার শ্বাসরুদ্ধ অভিযান পরিচালনা করে চন্দনাইশ থানার কাঞ্চনাবাদ ইউনিয়নের মুরাদাবাদ ৪ নম্বর ওয়ার্ড এলাকা থেকে অপহৃত এশিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বাঁশখালী থানা পুলিশের একটি চৌকস টিম। এসময় জোবেয়দা নামে এক নারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারের পর ভিকটিম মোঃ আদিয়াতকে তার মা-বাবার কাছে হস্তান্তর করে পুলিশ।
সোমবার (১৩ অক্টোবর) দুপুর ২টা থেকে ৩টার মধ্যবর্তী সময়ে উপজেলার ছনুয়া ইউনিয়নের আলজ্জানি বর বাড়ীর মোঃ মঞ্জুর আলমের বসতঘরের ওঠানের আঙ্গিনা হতে পাঁচ মাস বয়সী শিশু মোঃ আদিয়াতকে অপহরণের ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার দিন একমাত্র সন্তান মোঃ আদিয়াত (০৫ মাস) কে কোলে নিয়ে বসতঘরের উঠানে বসেছিলো বাবা মঞ্জুর আলম। এসময় পূর্ব পরিচয়ের সুবাদে তার  প্রতিবেশী মোঃ রিদওয়ান (৩২) নাম একলোক শিশুটিকে আদর করার ভানধরে মঞ্জুর আলমের কাছ থেকে শিশুটিকে কোলে নেয়। পরে মঞ্জুর আলম পার্শ্ববর্তী চায়ের দোকান যান, সুযোগে ভিকটিম আদিয়াতকে অপহরণ করে নিয়ে যায় রিদওয়ান। প্রায় ১ঘন্টা পরে দোকান থেকে এসে খোঁজাখুঁজি করে না পেয়ে বাঁশখালী থানা হাজির হয়ে রিদওয়ানসহ কয়েকজনকে অজ্ঞাতনাম আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করে বাবা মঞ্জুর আলম।
শিশু অপহরণের অভিযোগ পাওয়ার পর চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম বার এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ (আনোয়ারা সার্কেল) এর তত্বাবধায়নে ও বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এর নেতৃত্বে অভিযান শুরু করে পুলিশের একটি চৌকস টিম। ১৬ ঘন্টার শ্বাসরুদ্ধ অভিযান পরিচালনার একপর্যায়ে  চন্দনাইশ থানার কাঞ্চনাবাদ ইউনিয়নের মুরাদাবাদের ৪ নম্বর ওয়ার্ড এলাকার ওমান প্রবাসী নাছির উদ্দীন এর স্ত্রী রোবাইদা সুলতানা আনজু (২৮) এর কাছ থেকে চন্দনাইশ থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার ১৪ অক্টোবর বিকেল ৪টার দিকে অক্ষত অবস্থায় ভিকটিম মোঃ আদিয়াত (০৫ মাস)কে উদ্ধার করে পুলিশ। এসময় রোবাইদা সুলতানা আনজু (২৮)কে গ্রেফতার করে পুলিশ।
পরে রাতে সাড়ে ৭ টায় বাঁশখালী থানায় এক সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ কমিশনার সোহানুর রহমান সোহাগ ও বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি সাইফুল সাংবাদিকদের জানান, মাত্র ৫মাস বয়সী শিশু মোঃ আদিয়াতকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পরবো কিনা তা একধরনের চ্যালেঞ্চ ছিলো। পূর্ব পরিচয় ও প্রতিবেশী হওয়ার সুবাদে শিশুকে তার বাবা মঞ্জুর আলমের কাছ থেকে আদর করার জন্যে কোলে নেয় অপহরণকারী মোঃ রিদওয়ান, মঞ্জুর আলম দোকানে যাওয়ার সুযোগে শিশু আদিয়াতকে নিয়ে দ্রুত পালিয়ে যায় ঘাতক রিদওয়ান, পরে পটিয়া থানাধীন মধ্যম বড়লিয়া ৯ নম্বর ওয়ার্ড এলাকায় নুরুল ইসলামের পুত্র মোঃ আলমগী (৩৫) এর সহযোগিতায় ১ লক্ষ ২০ হাজার টাকার বিনিময়ে ওমান প্রবাসীর স্ত্রী (নিঃসন্তানী) রোবাইদা সুলতানা আনজুর কাছে শিশুটিকে বিক্রি করে দেয় অপহরণকারী রিদওয়ান ও তার সহযোগী আলমগীর।
এসময় ঘাতক রিদওয়ান ভিকটিম আদিয়াত এর বাবা  পরিচয় দিয়েছে বলে পুলিশের জিজ্ঞেসাবাদে স্বীকার করে রোবাইদা সুলতানা আনজু, এবং আসামী আলমগীর প্রবাসীর স্ত্রীর আত্মীয়। ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসামী আলমগীরের সহযোগিতায় আসামী রিদওয়ানের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে ভিকটিম আদিয়াতকে ক্রয় করেছে বলে জিজ্ঞেসাবাদে জানা গেছে। আসামি রিদওয়ান এবং আলমগীরকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ।
এদিকে পুলিশের নিরলস প্রচেষ্টা ও দীর্ঘ ১৬ ঘন্টার সফল অভিযানে ভিকটিম মোঃ আদিয়াতকে ফিরে পাওয়াতে সংশ্লিষ্ট পুলিশ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভিকটিম মোঃ আদিয়াত এর বাবা মঞ্জুর আলমসহ তার স্বজনরা। সফল অভিযানের জন্য পুরো এলাকাজুড়ে  প্রশংসায় ভাসছেন বাঁশখালী থানা পুলিশ।

Aminur / Aminur

তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন

রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল

বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও