ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

‎মিরসরাইয়ে ৪ পরিবারে ডাকাতির নারীদের ওপর ধর্ষণের চেষ্টা


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১০-২০২৫ দুপুর ১:৩০

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ২নং হিংঙ্গুলী ইউনিয়নের দক্ষিণ  আজমনগর গ্রামে প্রবাসী মন্নান মিয়া বাড়ি ও আবদুল মানিক এর বাড়িতে দুর্ধর্ষ  ডাকাতির ঘটনা ঘটে।  মন্নান মিয়ার বাড়িতে তিন পরিবারে বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটে। 
‎এই সময় ডাকাত দল  তিন পরিবারের স্বর্ণের প্রায় ২ ভরি গয়না, নগদ প্রায় ১ লক্ষ টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন ওই ঘরের  বাসিন্দারা। অপর বাড়িতে গিয়ে এক পরিবারের নগদ ৫০ হাজার টাকা সহ নগদ ১ ভরি স্বর্ণ নিয়ে যায়।
‎বৃহস্পতিবার  (১৬ অক্টোবর ) দিবাগত রাত দেড়টা থেকে পরপর দুই বাড়িতে  ডাকাতির করে চলে যায় ডাকাত দলের সদস্যরা।

‎ভুক্তভোগী রাশেদা আক্তার বলেন, ওরা রাত দেড় টায় ৭-৮ জন পাকের ঘর দিয়ে জানালার রড় কেটে ডুকে পরিবারের সবাইকে বেঁধে রেখে মারধর করার পাশাপাশি বিভিন্ন খারাপ ব্যবহার ও কুপ্রস্তাব দিতে থাকে। এসময় আমরা নিরপায় হয়ে সব দিয়ে দিই তারপরও মারধর করে সব নিয়ে যায়। প্রায় দুই ঘন্টা আমাদের বাড়ির তিন পরিবারের সব তছনছ করে দিয়ে যায়।

‎একই দিন ঐ এলাকায় ভোর ৪ টায় আবদুল মানিক মিয়ার বাড়ির বাসিন্দা মনির আহমেদ (৭০) জানায়, আমি ভোর ৪ টায় নামাজ পড়ার জন্য উঠতে গেলে দেখি দরজা বাড়ি দিয়ে ভেঙ্গে ৮-১০ জন্য ধারালো চুরি ও লাঠিসোঁটা নিয়ে ঘরে ডুকে আমাকে ও আমার মেয়েকে বেঁধে পেলে সব নিয়ে যায়। এসময় তারা আমার মেয়ের দিকে খারাপ চিন্তা করে তার উপর ঝাঁপিয়ে পড়তে গেলে আমি চিৎকার চেঁচামেচি করলে তারা ঘর থেকে বেরিয়ে যায়।

‎ডাকাতির ঘটনার বিষয়ে  জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম জানান, ঘটনা শুনে থানার  দুইজন অফিসার ঘটনাস্থলে গিয়েছে, ঘটনা তদন্ত করে এর পিছনে কে বা কারা জড়িত  তার জন্য আমরা কাজ করছি। 

Aminur / Aminur

শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪

পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা

চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা

আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু

উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন

জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার