ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহনগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবীকে কারাদণ্ড


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১০-২০২৫ দুপুর ২:৯

নেত্রকোণার মোহনগঞ্জে মাদক (গাঁজা) সেবনরত অবস্থায় ৬ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের একজনকে ১৫ দিন ও বাকিদের ২০ দিন করে কারাদণ্ড  দেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। পাশাপাশি তাদেরকে ১৬০০ টাকা জরিমানা করা হয়। 

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে গতকাল বুধবার রাতে তাদেরকে মোহনগঞ্জ পৌর শহরের নওহাল এলাকা থেকে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় আটক করা হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, পৌরশহরের নওহাল এলাকার মো. মন্তু মিয়া (৫৩), মো. রবিউল খান (২০), সৈয়দ সেন্টু (৪৫), টেংগাপাড়া এলাকার মো. কমল মিয়া (৪০), আবুল কাশেম (২০) ও সোনারামপুর গ্রামের মো. রবিউল ইসলাম (৪৮)।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম.এ. কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোণা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

Aminur / Aminur

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার