ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ১৬-১০-২০২৫ দুপুর ৩:৫২

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্ত এলাকা থেকে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটক ব্যক্তির নাম পাগলা হযরত (৩০)। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারী গ্রামের ইমাম হোসেনের ছেলে।

জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানের নির্দেশে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ধানুয়া কামালপুর বিওপির সদস্যরা সীমান্তবর্তী রামরামপুর এলাকার ১০৮২ নম্বর পিলারের কাছে অভিযান চালান। এ সময় ৯৩ পিস ইয়াবাসহ পাগলা হযরতকে আটক করা হয়।
পরে আটক ব্যক্তিকে উদ্ধারকৃত ইয়াবাসহ বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “বিজিবির হাতে সীমান্ত এলাকা থেকে ইয়াবাসহ একজন আটক হওয়ার ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪