শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কমিটি গঠন ও ত্রাণ বিতরণ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘সবার জন্য প্রত্যাশা’। এ উপলক্ষে উপজেলার জয়কলস ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার(১৬ অক্টোবর) দুপুরে শান্তিগঞ্জ বাজারে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জয়কলস ইউনিয়ন শাখার সভাপতি আফরোজ আলীর সভাপতিত্বে এবং অত্র সংগঠনের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিনের যৌথ সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের সভাপতি ছাদিকুর রহমান ছাদিক।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক জিলানী মিয়া, সবার জন্য প্রত্যাশা সংগঠনের পূর্ব পাগলা ইউনিয়ন শাখার সহ সভাপতি আসাব মিয়া, শিমুলবাঁক ইউনিয়ন শাখার সহ সভাপতি আব্দুল জালাল, পূর্ব বীরগাঁও ইউনিয়ন শাখার সহ সভাপতি আরজু মিয়া, দরগাপাশা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, পাথারিয়া ইউনিয়ন শাখার সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ধর্ম বিষয়ক সম্পাদক সায়াদ মিয়া, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন শাখার সহ সভাপতি সায়াদ মিয়া,পশ্চিম পাগলা ইউনিয়ন দপ্তর সম্পাদক মনাই মিয়া।
এ সময় আরও বক্তব্য রাখেন অত্র সংগঠনের নেতা বজলু মিয়া, আশিক মিয়া, আলী হায়দার, বাচ্চু মিয়া, হাবিবুর রহমান হাবিব, মুজিবুর রহমান,হরগোপাল পাল, জুমেল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের ৮ টি ইউনিয়নের নেতৃবৃন্দ সহ প্রমুখ। আলোচনা সভা শেষে শতাধিক অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়। উক্ত সভায় আফরোজ আলীকে সভাপতি ও হেলাল আহমদকে সাধারণ সম্পাদক করে জয়কলস ইউনিয়নের ৩৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন সংগঠনের সভাপতি ছাদিকুর রহমান ছাদিক।
Aminur / Aminur
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত