ছাতকে হাজারো নেতা-কর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন মিজান চৌধুরী
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, ছাতকে বিএনপি ও ধানের শীষ প্রতিকের ঘাটি। আজকের এই পথসভা প্রমাণ করে। বিগত দিনে আমাকে আপনারা ভোট দিয়ে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। ২০১৮ সালের ভোট ডাকাতির নির্বাচনে আমাকে ধানের শীষ প্রতিকে ছাতক-দোয়ারাবাজারের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, কিন্তু ভোট গননার সময় ভোট ডাকাতির মাধ্যমে আমাকে পরাজিত করা হয়েছে। আমি সকল সময় ছাতক ও দোয়ারাবাজারের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। এজন্য ছাতক-দোয়ারাবাজার বাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে সুযোগ পেলে আপনারা এ অঞ্চলে ভোট দিয়ে ধানের শীষ প্রতিককে বিজয়ী করবেন বলে আমি আশাবাদী। এ অঞ্চলের মানুষ দেশনেত্রী খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানকে ভালোবাসেন। আগামী ফেব্রুয়ারি
মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিত করতে আপনাদেরকে আজ থেকেই ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে নির্বাচনী কাজ করার জন্য আহবান জানাচ্ছি। আমি আপনাদের সন্তান, ছাতক-দোয়ারাবাজারের উন্নয়নে আমি নিজেকে উৎসর্গ করতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসায় সুযোগ পেলে আমি ছাতক-দোয়ারাবাজারকে একটি মডেল ও শিল্প সমৃদ্ধ উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই। বৃ্হস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ছাতক শহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও শহরে মিছিল শেষে ট্রাফিক পয়েন্টে ছাতক উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমেদ- এর সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা ছুরত, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, যুগ্ম আহবায়ক মো. জসিম উদ্দিন সালমান, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহীদুর রহমান সোহেল প্রমুখ। লিফলেট বিতরণ ও মিছিল বিকাল ৪ ঘটিকার সময় শহরের মড়ল কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু করে সমাবেশ হয়েছে ট্রাফিক পয়েন্টে। দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে নেতা-কর্মীরা এসে জড়ো হন মড়ল কমিউনিটি সেন্টারের সামনে। পরে হাজার-হাজার নেতা-কর্মীদের নিয়ে মিছিল ও লিফলেট বিতরণ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য
মিজানুর রহমান চৌধুরী।
এমএসএম / এমএসএম
শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
Link Copied