বীর মুক্তিযোদ্ধা হুমায়ন মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (হুমায়ন মিয়া) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার রাতইল মাদ্রাসা প্রাঙ্গণে তাঁকে গার্ড আব অনার দেওয়া হয়।
কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেয় এবং বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, ছুলু মিনা, শাহাব মুন্সী, ইউপি চেয়ারম্যান আঞ্জুরুল ইসলাম আঞ্জুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তাঁর জামাতা দৈনিক কালের চাকা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহির শাহরিয়ার শিশির জানান, তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাত ৮টায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও পাঁচ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা