ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ফরিদপুর চিনিকলে বাণিজ্যিক অডিট আপত্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১০-২০২৫ দুপুর ১:৩৫

শনিবার দিনব্যাপী বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আয়োজনে মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে বিএসএফআইসি’র উদ্যোগে এর আওতাধীন ১৬ টি মিল/প্রতিষ্ঠান, সদর দপ্তর এবং শিল্প মন্ত্রণালয়ের অডিট সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশ গ্রহণে বাণিজ্যিক অডিট আপত্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর চিনিকল লিমিটেড এর বাস্তবায়নে শনিবার সকাল ৮ টায় চিনিকলের প্রশিক্ষণ ভবনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যিক অডিট অধিদপ্তরের মহাপরিচালক বিকাশ চন্দ্র মিত্র। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহ এর সভাপতিত্বে কর্মশালায় আপত্তি সংকলনভুক্ত হওয়ার কারন সমূহ এবং সংকলনভুক্ত আপত্তি নিষ্পত্তি করার পদ্ধতি পারফরমেন্স অডিট নিয়ে আলোচনা করেন বাণিজ্যিক অডিট অধিদপ্তরের পরিচালক খাদেমুল বাশার,অডিট ম্যানেজমেন্ট এবং মনিটরিং সফটওয়ার এর মাধ্যমে আপত্তির জবাব প্রদান ও আপত্তি নিষ্পত্তিকরণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন বাণিজ্যিক অডিট অধিদপ্তরের উপপরিচালক আফরিন জাহান রওশন, অডিট আপত্তি উত্থাপনের কারন ও তার প্রতিকার ,অডিট নিষ্পত্তির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব(অডিট) মোঃ আব্দুল ওয়াহেদ,সংস্থার অডিট আপত্তি নিষ্পত্তির নিমিত্ত গৃহিত পদক্ষেপ নিয়ে আলোচনা করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (অর্থ) আজহারুল ইসলাম,বাৎসরিক হিসাব ও বাজেট সংশ্লিষ্ট অডিট আপত্তি নিষ্পত্তির পদক্ষেপ নিয়ে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের হিসাব নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম আলোচনা করেন। কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন,কার্যবিবরনী তৈরী ও কর্মাশালা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বিএসএফআইসি’র প্রধান নিরীক্ষক জীবন্নাহার। দিনব্যাপী কর্মশালায় চিনিকলগুলোর মহাব্যবস্থাপক(অর্থ),সিনিয়র সহকারী সচিব,বিএসএফআইসি’র বিভিন্ন পর্যায়ের ২৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এ সময় চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মাদ আনিস উজ্জামান, মহাব্যবস্থাপক(প্রশাসন) মাসুদ রেজা,মহাব্যবস্থাপক(কারখানা) পুলক কুমার সরকার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চিনিকলের উপব্যবস্থাপক(ল্যাব) প্রলয় কুমার সাহা।

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন