চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
চট্টগ্রামের চন্দনাইশে সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাই বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক-বর্তমান নেতৃবৃন্দের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে দোহাজারী সিটি সেন্টারের সামনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চন্দনাইশ উপজেলা পরিষদের আয়োজনে এ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী ফ্রন্ট চন্দনাইশ শাখার সভাপতি মাওলানা ফয়েজ উল্লাহ খতিবী'র সভাপতিত্বে সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মজলিশে শুরা সদস্য এম এ আউয়াল।
প্রীতি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব স.উ.ম আবদুস সামাদ।প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রচার উপকমিটির সদস্য মাওলানা এনাম রেজা কাদেরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,আল্লামা ফেরদৌস আলম কাদেরী,আল্লামা সোলাইমান ফারুকী,মাওলানা মুখতার হোছাইন শিবলী,মাওলানা আবু তালেব,মাওলানা আব্দুল মুত্তালিব ছিদ্দিকিন্নবী,মাওলানা আশিকুর রহমান হাফেজ নগরী,মাওলানা কাশেম আনসারী,মুহাম্মদ শহীদুল ইসলাম,মুহাম্মদ এহসান উদ্দীন,জাবেদ হোসাইন জাকির,মো: রাজিব হোসেন রিফাত,মোহাম্মদ মিজানুর রহমান,মো: আয়ূব আলী,মোছালেম উদ্দীন,মাওলানা আবু নাঈম রেজভী,মাওলানা আব্দুল গফুর রব্বানী,মাওলানা মিশকাতুল ইসলামী প্রমুখ।
এসময় আয়োজকরা জানান,অর্থনীতিকে যারা দিনরাত পরিশ্রম করে সচল রেখেছে,সেই ব্যাংকিং খাতের একদল কর্মীকে আজ বিনা কারণে,অন্যায়ভাবে এবং সম্পূর্ণ অমানবিক উপায়ে চাকরিচ্যুত করা হয়েছে। এটি শুধু কিছু ব্যক্তির চাকরি হারানোর ঘটনা নয়,এটি শত শত পরিবারের রুটি-রুজির ওপর চরম আঘাত। আজকের জনসভা থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অতিথিরা আরো বরেন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে একটি অবাধ,নিরপেক্ষ,শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব খুবই বেশি। সুষ্ঠু নির্বাচন কেবল নির্বাচন কমিশনের একার দায়িত্ব নয়, বরং সরকার,রাজনৈতিক দল,প্রশাসন এবং সাধারণ জনগণসহ সকলের সম্মিলিত দায়িত্ব।
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত