তাড়াশে পারিবারিক কলহে গৃহবধূর গোলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা
সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক কলহের জেরে গোলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূকে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে তালম ইউনিয়নের দামড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের বাড়িতে এ গটনা ঘটে। উপজেলার রোকনপুর দামরা গ্রামের শ্বশুরবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গছে, ওই গৃহবধু মৃত রফিকুল ইসলামের ছেলে সজিবের স্ত্রী এবং বারুহাস ইউনিয়নের চক বিনোদপুর গ্রামের মোঃ রেজাউল করিমের মেয়ে সুমি খাতুন (২৩) । তিনি সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
এলাকাবাসী সুত্রে জানা যায়, গত ৩ মাস আগে সুমি ও সজিব পালিয়ে বিয়ে করে। বিয়ের পর তারা দুজনে এক সাথে লেখাপড়া করে আসছে। রবিবারে (১৯ অক্টোবর) একসাথে পরিক্ষা দিয়ে বাড়িতে আসে। দুপুরে পরিবারে কোন এক বিষয় নিয়ে কলহের জ্বেরে নিজ ঘরে গোলায় ওরনা পেচিয়ে আত্মহত্যা করে। পরে তাকে বগুড়া জেলার শেরপুর উপজেলার মজনু ক্লিনিকে ভর্তি করে।সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। পরবর্তীতে তারা আবার দুবলা গাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।সেখানেও যখন ডাক্তার সুমি কে মৃত ঘোষনা করেন। তখন সজিব ও তার মা সুমির লাশ রেখে পালিয়ে যায়। তখন হাসপাতাল থেকে শেরপুর থানায় ফোন দিলে সুমির লাশ শেরপুর থানায় নিয়ে যান। এদিকে তাড়াশ থানার ওসি তদন্ত রুপকর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Aminur / Aminur
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী