ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ক্ষেতলালে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ২০-১০-২০২৫ দুপুর ৩:৩৫

‘কৃষিই সমৃদ্ধি’ এ স্লোগানকে সামনে রেখে ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ইনব্রিড ও হাইব্রিড জাতের শাকসবজির বীজ  বিতরণের উদ্বোধন হয়েছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায়।

আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুর রহমান, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা উম্মে সালমা ও স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, রবি মৌসুমে বসতবাড়ি ও মাঠে শাকসবজি উৎপাদন বাড়াতে কৃষক পর্যায়ে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এর লক্ষ্য হলো কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে ফসলের ফলন বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা।

উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, কৃষকদের স্বাবলম্বী করতে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে এ প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুর রহমান বলেন, সরকারি এই সহায়তার মাধ্যমে রবি মৌসুমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সবজি উৎপাদন দ্বিগুণ করা সম্ভব হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক উপস্থিত থেকে তাঁদের প্রাপ্ত বীজ গ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ