বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার
জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে ইয়ার হোসেন (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌর এলাকার মালিরচর মৌলভীপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইয়ার হোসেন ওই গ্রামের রিকশাচালক ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর শিশুটি নিখোঁজ হয়। রাতভর খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।পরদিন দুপুরে স্থানীয় কৃষকরা ধানক্ষেতে কাজ করার সময় শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির মুখ ও পায়ে রক্তের চিহ্ন রয়েছে এবং গলায় আঘাতের দাগও দেখা গেছে।বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন,মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলেছে, হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ