রায়পুরে বিএনপি নেতার বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র উদ্ধার
লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতার পরিত্যক্ত বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র, রাইফেল ও গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।
রবিবার (২০ অক্টোবর) ভোর ৪টা থেকে সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত রায়পুর উপজেলার ৮ দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।যৌথ অভিযান পরিচালনা করে রায়পুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। অভিযানের নেতৃত্ব দেন ক্যাপ্টেন মোহাম্মদ সাইয়্যিব হাসান।
অভিযান চলাকালে পলাতক আসামি মো. বাদশা গাজী (৫০)-এর বাড়ি থেকে একটি বিদেশি অস্ত্র, দুটি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।পলাতক আসামি বাদশা গাজী মৃত আব্দুল আজিজ গাজীর ছেলে এবং তিনি চরকাচিয়া গ্রামের বাসিন্দা।
এবিষয়ে ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন হাওলাদার মুঠোফোনে বলেন, " বাদশা গাজী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, আমার কাছে মনে হয় কেউ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বাদশা গাজীকে পরিকল্পিত ভাবে ফাঁসিয়েছে।"
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাস্থল থেকে উদ্ধার করা অস্ত্র ও গুলি থানায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। আসামিকে আটকের চেষ্টা চলছে।”
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা