ঢাকা মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

বিয়ে বাড়িতে হামলা, আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ২০-১০-২০২৫ দুপুর ৪:৪১

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিয়েবাড়িতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে বিএনপির সহযোগী সংগঠনের আহতরা প্রতিপক্ষের শাস্তির দাবিতে মানববন্ধন করেন। 

সোমবার(২০ অক্টোবর) দুপুরে হাতিয়া থানার সামনে প্রধান সড়কে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলার সুখচর ইউনিয়ন বিএনপি সভাপতি এনায়েত হোসেন সেলিম, শাবনুর,মসজিদ কমিটির কেশিয়ার আহত হেলাল মাঝি, তামজিদ প্রমুখ। বক্তারা বলেন, গতকাল সুখচরের পার্শ্ববর্তী নলচিরা ইউনিয়ন ০১নং ওয়ার্ডে হামলার ঘটনায় নারীসহ তাদের ৬জন আহত হয়। এতে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের- ফরিদ, কোহিনুর, ফারুক, হেলাল মাঝি ও ইমতিয়াজ উদ্দিন আহত হন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাতিয়ার বাইরে চিকিৎসার জন্য  রেফার করা হয়। 

তারা বলেন, সুখচর ও নলচিরা ইউনিয়ন কৃষি উপসহকারি শাহাব উদ্দিন স্থানীয় যুবলীগ নেতা। তার পরিবার আওয়ামী লীগের দোসর। তার ভাতিজির বিয়েতে মসজিদ কমিটিকে মূল্যায়ন করেনি। আজানের সময় তারা বিয়ের অনুষ্ঠানে মাইক বাজাইছে। মাইকের বিষয়ে বারন করলে তাদের বিএনপি নেতাদের উপর শাহাব উদ্দিন ও তার পরিবার হামলা চালায়। তাই অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সুখচর ও নলচিরা ইউনিয়নের কৃষি উপসহকারি শাহাব উদ্দিনের বড় ভাইর মেয়ের বিয়ে হয়। বিয়েতে স্থানীয় সুখচর ইউনিয়ন মাহমুদুল হক জামে মসজিদের হুজুর এবং কমিটিকে দাওয়াত করা হয়নি। এপ্রেক্ষিতে রোববার সুখচর ইউনিয়নের সীমান্তবর্তী নলচিরা ০১নং ওয়ার্ড নুর আহমদ ডাক্তার পুলের গোড়ায় একটি দোকানে মসজিদ কমিটির কেশিয়ার হেলাল মাঝি সমালোচনা করলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়। পরে কনের চাচা(কৃষি উপসহকারি) শাহাব উদ্দিন ও তার ভাই মারজানকে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়। 

আজ তাদের বিরুদ্ধে মামলা ও মানববন্ধন হলে পুলিশ হেফাজতে থাকা দুইজন কে এরেস্ট দেখানো হয় বলে জানান হাতিয়া থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা।

এমএসএম / এমএসএম

গজারিয়া বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল 

বাঁশখালীতে অবৈধ ভাবে কাটছে মাটি,গভীর রাতে প্রশাসনের অভিযান ৩জনকে কারাদন্ড

ঠাকুরগাঁও ২৫০ থেকে ৫০০ শয্যায় উন্নীত হচ্ছে জেনারেল হাসপাতাল

শিক্ষা ও প্রশাসনিক দক্ষতায় অনন্য অবদানে সংবর্ধিত হলেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

হাতিয়ায় নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবেঃ মাহবুবুর রহমান শামীম

যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা

সুনামগঞ্জ সদর হাসপাতালে ডাস্টবিনে দেখাগেল নবজাতক শিশুর মৃতদেহ

নওগাঁয় সরকারি খাল খননের মাটি টেন্ডার ছাড়া রাতের আধাঁরে যাচ্ছে ইটভাটায়

ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

গাজীপুরে ১৭ লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ গ্রেফতার-১

আত্রাইয়ে উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন