ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

মোহনগঞ্জ পাইলট সরকারি স্কুলের কম্পিউটার অপারেটর মাসুমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২০-১০-২০২৫ বিকাল ৫:১১

নেত্রকোণার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মো. মাসুম রানার বিরুদ্ধে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। শিক্ষার্থী ভর্তি, জন্মনিবন্ধন সংশোধন, অভিভাবকদের হয়রানি, কোচিং বানিজ্য থেকে শুরু করে বিদ্যালয়ের প্রশাসনিক কাজে অসহযোগিতার মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, মাসুম রানা একই শিক্ষার্থীর একাধিক জন্মনিবন্ধন তৈরি করে বিভিন্ন বিদ্যালয়ে ভর্তির আবেদন করেছেন। ভর্তি রেজিস্টারে ভুল সংশোধনের নামে তিনি অভিভাবকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি বিদ্যালয়ের শিক্ষার্থীদের তার ব্যক্তিগত কোচিং সেন্টারে পড়তে বাধ্য করা এবং যারা কোচিংয়ে যায় না তাদের পরীক্ষায় কম নম্বর দেয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া, শিক্ষা বোর্ড ও অন্যান্য দপ্তর থেকে বিদ্যালয়ে আসা গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন ও নোটিশ প্রধান শিক্ষকের কাছে গোপন রেখে বিদ্যালয়ের কাজের বিঘ্ন সৃষ্টি করেন তিনি। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সঙ্গে যোগসাজশ করে ভর্তি বাণিজ্য করার অভিযোগও পাওয়া গেছে।

৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আহমেদের অভিভাবক অভিযোগ করে জানান, তার সন্তানের জন্মতারিখে ভুল সংশোধনের জন্য মাসুম রানা ১২ হাজার টাকা দাবি করেন। একই শ্রেণির আরেক শিক্ষার্থী মাহমুদ হাসান চৌধুরীর বাবা ভর্তি সংক্রান্ত অনিয়মের বিষয়ে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, “কম্পিউটার অপারেটর মাসুম রানার বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ পেয়েছি। সে বিদ্যালয়ের নিয়ম বহির্ভূত কাজের সঙ্গে জড়িত এবং শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করে। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে, সেগুলোর সঠিক ব্যাখ্যা দিতে সে ব্যর্থ হয়েছে।”

প্রধান শিক্ষক আরও জানান, বিষয়টি ইতোমধ্যে বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অবহিত করা হয়েছে। অভিযোগ যাচাই শেষে উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অভিযুক্ত মাসুম রানাকে বিদ্যালয়ে গিয়ে পাওয়া যায়নি। পরে ফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ “ভিত্তিহীন ও মিথ্যা” বলে দাবি করেন।

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন