সিংড়ায় অনলাইন জুয়ায় বিরোধে প্রান গেলো ব্যবসায়ীর
নাটোরের সিংড়ায় অনলাইন জুয়া নিয়ে ছোট নিক্সন ও বড় ভাই নিশানের মধ্যে বিরোধের জের ধরে ছোট ভাই নিক্সনের ছুরির আঘাতে প্রান গেলো মিঠু নামে একজন চা ব্যবসায়ীর।
সোমবার দুপুর দেড়টার দিকে পৌর এলাকার পেট্রোবাংলায় এ ঘটনা ঘটে। নিহত মিঠু উপজেলার ডাহিয়া ইউনিয়নের আদিমপুর গ্রামের মৃত গোলাপের পুত্র। নিক্সন ও নিশান সিংড়া পৌর এলাকার চকসিংড়া গ্রামের মৃত নাসিরুল ইসলামের পুত্র।
স্থানীয় ও নিহতের ভাই নিশান জানায়, আমার ছোট ভাই মাহমুদুল হাসান নিক্সন (২৫) অনলাইন জুয়া নিয়মিত খেলে আসছে। গতকাল তার সাথে এ নিয়ে আমার কথা কাটাকাটি হয়। বিষয়টি আমার সম্বন্ধি জানার পর সকালে আমার বাসায় আসে। দুই ভাইয়ের মধ্যে বিরোধ নিস্পত্তি করার উদ্যোগ নেয়। কিন্তু আমার ছোট ভাই কোনো কথা মানতে নারাজ। দুপুরে সে পেট্রোবাংলা মসজিদের সামনে গেলে ছুরি মেরে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
সিংড়া থানার ওসি মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। আসামী ধরতে অভিযান চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান