ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলাপার নিহত
ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলাপার নিহত হয়েছে। ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫.৪০ মিনিটের দিকে ত্রিশালের অদুরে ঢাকা-ময়মনসিংহ মহাসকের বৈলর বড় পুকুর পাড় জামে মসজিদ সংলগ্ন ময়মনসিংহ গামী মালবাহী একটি ট্রাককে অপর একটি ট্রাক পিছন দিক থেকে স্বজোড়ে ধাক্কা দিলে একটি ট্রাকের অজ্ঞাত চালক (২৮) ও হেলপার গুরুতর আহত হয়।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাই।দুর্ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আরেকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে মারা যান। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। তাঁরা ধাক্কা দেওয়া ট্রাকের চালক ও তাঁর সহকারী। ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ রাশেদ আহমেদ জানান, চালক ও হেলপার হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ জানান, দুর্ঘটনা স্থানেই একজন নিহত হয় এবং তার সহযোগী হাসপাতালে নেওয়ার পথে নিহত হয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
Aminur / Aminur
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী