রাজপথের লড়াকু সৈনিক আশিক আহমেদ কমল
বারহাট্টা উপজেলা বিএনপির বর্তমান তৃণমূলের নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব আশিক আহমেদ কমল একজন রাজপথের লড়াকু সৈনিক, নিবেদিতপ্রাণ, ত্যাগী ও সাহসী রাজনৈতিক ব্যক্তিত্ব। তার রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল বারহাট্টা সি.কে.পি. পাইলট উচ্চ বিদ্যালয় থেকে। ছাত্রজীবনে প্রথমে তিনি স্কুল ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে সভাপতি নির্বাচিত হন।
এরপর তিনি ধাপে ধাপে বারহাট্টা উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক এবং পরবর্তীতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। নেত্রকোণা সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে তিনি ছাত্রদলের প্যানেল থেকে ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হন- যা তার নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার উজ্জ্বল প্রমাণ বহন করে।
রাজনীতির ধারাবাহিকতায় পরবর্তীতে তিনি বারহাট্টা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এবং নেত্রকোণা জেলা যুবদলের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি বারহাট্টা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক পদেও দায়িত্ব পালন করেন।
২০১০ সালে এ্যাডভোকেট নুরুজ্জামান নুরু ও আলহাজ্ব আবু তাহের তালুকদার স্বাক্ষরিত কমিটিতে মোঃ মোস্তাক আহম্মদ সভাপতি এবং আলহাজ্ব আশিক আহমেদ কমল সাধারণ সম্পাদক মনোনীত হন। তবে দলীয় বিভাজনের কারণে কমিটি দীর্ঘস্থায়ী হয়নি। পরবর্তীতে তিনি নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক নেতৃত্বাধীন কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এরপর অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক ও ড. রফিকুল ইসলাম হিলালী নেতৃত্বাধীন নেত্রকোণা জেলা আহ্বায়ক কমিটিতে তিনি সদস্য হিসেবে যুক্ত হন। পরে বারহাট্টা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হলে, অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক ও ড. রফিকুল ইসলাম হিলালী স্বাক্ষরিত কমিটিতে তিনি সদস্য সচিব পদে দায়িত্বপ্রাপ্ত হন।
দলের দুর্দিনে তিনি রাজপথে থেকে সাহসিকতার সঙ্গে কেন্দ্রীয় সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছেন, যা তৃণমূলের কর্মীদের মাঝে তার প্রতি আস্থা ও শ্রদ্ধা আরও গভীর করেছে।
পরবর্তীতে বারহাট্টা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অনুষ্ঠিত নির্বাচনে সর্বাধিক ১৯১ ভোট পেয়ে তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
বর্তমানে আলহাজ্ব আশিক আহমেদ কমল সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তৃণমূলের কর্মীদের ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন।
এমএসএম / এমএসএম
রাজশাহী সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব পেলেন
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে, রংপুর অঞ্চলের দুই কোটি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ চলছে কুড়িগ্রামে- ত্রাণমন্ত্রী
শেরপুরে ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত
ময়মনসিংহে ন্যাশনাল ডক্টরস ফোরামের জাকাত প্রকল্পে সেলাই মেশিন বিতরণ
দরিদ্রতা কমিয়ে আনাই প্রধান লক্ষ্য- সফিকুর রহমান কিরণ
বিশ্বের সবচেয়ে বড় কড়াইয়ে কুড়িগ্রামে এক লাখ মানুষের ইফতার
শ্রীপুরে আমলসার ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাউল বিতরণ
বরগুনায় ফসলি জমির মাটি ইটভাটায়, অপসারণের দাবি স্থানীয়দের
ঈদ সামনে রেখে কুতুবদিয়ায় অগ্নি প্রতিরোধে ফায়ার সার্ভিসের সচেতনতামূলক প্রচারণা
চট্টগ্রাম বন্দরে ইনল্যান্ড মাষ্টার পদে পদোন্নতিতে অনিয়মের অভিযোগ
পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার
আদমদীঘিতে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার -২