বিলাইছড়িতে অবৈধ করাতকলে উজাড় হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল
রাঙামাটির বিলাইছড়িতে নিয়ম-নীতি না মেনে যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ করাতকল। সংরক্ষিত বনাঞ্চলের আশপাশের এলাকা ঘিরে গড়ে ওঠা এসব করাতকলে হরহামেশা চেরাই করা হচ্ছে কাঠ। এতে উজাড় হচ্ছে বনাঞ্চল। ভারসাম্য নষ্ট হচ্ছে পরিবেশের। গজিয়ে উঠছে একেরপর এক। প্রশাসনের নীরব ভূমিকায় প্রশ্ন উঠছে জনমনে। নেই পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র। মানছেনা নির্দিষ্ট বিধিমালা।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ‘মাসোহারা’ দিয়ে এসব করাতকল পরিচালনা করা হচ্ছে। তবে যত্রতত্র অবৈধ করাতকল স্থাপনের বিষয়টি স্বীকার করলেও মাসোহারা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন প্রশাসন ও বনবিভাগ। এছাড়া শিগগির যৌথ অভিযান পরিচালনার কথা জানিয়েছেন তারা।
সরেজমিনে বিলাইছড়ি উপজেলায় কেংড়াছড়ি, বিলাইছড়ি সদর এলাকায় ঘুরে যত্রতত্র অবৈধ করাতকল স্থাপন করতে দেখা গেছে। ২ নম্বর কেংড়াছড়ি ইউনিয়নে কবির হোসেন, আব্দুল বারেক, গোলাম মোস্তফা, মিনজারুল চারজনের একটি, মহল আলীর দুটি, ভূবনজয় তঞ্চঙ্গ্যার একটি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অমর কুমার তঞ্চঙ্গ্যার একটি, মন্তু চাকমার দুটি, সুনিল কান্তি দেওয়ানের একটিসহ ৮টি অবৈধ করাতকল দেখা গেছে। এগুলোর মধ্যে কোনোটিরই নেই লাইসেন্স।
স্থানীয়দের অভিযোগ, সংরক্ষিত বনাঞ্চলের পাশে এসব অবৈধ করাতকল গড়ে ওঠায় সহজেই সেখান থেকে কাঠ এসব করাতকলে আসে। এরপর কাঠ চেরাই হয়। সেই কাঠ দিয়ে ফার্নিচারসহ অন্যান্য সামগ্রী তৈরি হয়ে বিভিন্ন এলাকায় পৌঁছে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, বেশিরভাগ সময় রাতে সংরক্ষিত বনাঞ্চল থেকে কাঠ আসে। অবৈধ হওয়ায় এসব করাতকলে হিসাব হয় না যে সংরক্ষিত বনাঞ্চল থেকে কী পরিমাণ কাঠ আসে। মাঝে মধ্যে উপজেলা প্রশাসন ও বনবিভাগ এসব কাঠ করাতকলে আসার সময় আটক করে। তবে বেশিরভাগ সময় কোনো ধরনের বাধা ছাড়াই বনাঞ্চল থেকে কাঠ এসে অবৈধ করাতকলে চেরাই হচ্ছে।
জানতে চাইলে‘ স মিল’ মালিক ২ং কেংড়াছড়ি ইউপি সদস্য মহল আলী ও এলাকার মো. কবির হোসেন বলেন, সবাই যেভাবে পরিচালনা করছে, আমরাও সেভাবে করছি। এখানে তো কারই করাতকলের লাইসেন্স নেই। আমরা গরিব মানুষ, এখানে আয়-রোজগারের তেমন কিছু নেই। তাই প্রশাসন এ বিষয়ে আমাদেরকে ছাড় দেয়।
লাইসেন্স না থাকায় প্রশাসনের কোনো সমস্যা হচ্ছে কিনা জানতে চাইলে তারা বলেন, মাঝে মধ্যে প্রশাসন ও বনবিভাগ এসে অভিযান চালালেও প্রশাসন আসার আগেই আমরা জিনিসপত্র সরিয়ে ফেলি। এছাড়া প্রশাসনের সঙ্গে আমাদের যোগাযোগ ও সুসম্পর্ক আছে। তাই তেমন সমস্যা হয় না। আমরা লাইসেন্সের জন্য কাগজপত্র সব জমা দিয়েছি কিন্তু লাইসেন্স এখনো পায়নি বলে যোগ করেন তারা।
নাম প্রকাশের অনিচ্ছুক এক ‘স মিলের মালিক বলেন, দশ-বার বছর আগে থেকে অনেকেই লাইসেন্সবিহীন করাতকল চালাচ্ছে। তাদের কোনো সমস্যা হয়নি। আমার মিলটি মাত্র তিন বছর হয়েছে। লাইসেন্সের জন্য আমি সব কাগজপত্র জমা দিয়েছি।
জানতে চাইলে সংশ্লিষ্ট বিভাগের এক বন কর্মকর্তা বলেন, লাইসেন্স ছাড়া কোনো করাতকল চালাতে দেওয়া হবে না। উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অবগত করে সব অবৈধ করাতকল উচ্ছেদ করা হবে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন