ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

মিরসরাইয়ের ধানের শীষের পক্ষে শাহীদ চৌধুরীর মতবিনিময় ও গণসংযোগ।


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১০-২০২৫ বিকাল ৭:১৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুতোরাব বাজারে মতবিনিময় ও গণসংযোগ করেছেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহিদুল ইসলাম চৌধুরী।
সমগ্র মিরসরাইব্যাপী পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২১ অক্টোবর) ১১ নং মঘাদিয়া ইউনিয়নের আবুতোরাব বাজারে গণসংযোগ পরবর্তী পথসভা, মিয়াপাড়ায় গণসংযোগ, মজুমদারহাট বাজারে গণসংযোগ ও সাধুরবাজারে গণসংযোগ করেন তিনি। এসময় তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিপলেট নিয়ে শাহীদুল ইসলাম চৌধুরী ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেন। দিনব্যাপী গণসংযোগের প্রতিটি স্থানে স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবী ও নবীণ-প্রবীণদের সাথে কুশল বিনিময় করেন তিনি।
শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, “দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। আজ মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারবে, যোগ্য প্রার্থী বেছে নিতে পারবে। জনগণ আমাদের কর্মকান্ডের হিসাব নিকাশও দেখছে। অন্যায় করে পার পাওয়ার সুযোগ আর নেই। দেশবাসী এখন গণতন্ত্র, ন্যায়বিচার ও মৌলিক অধিকার ফিরে পেতে চায়। আমরা যদি ক্লিন থাকি এবং জনগণের আশা পূরণে তাদের পাশে দাঁড়াই, নিশ্চয়ই তারা ধানের শীষে ভোট দিয়ে আমাদের বিজয় নিশ্চিত করবে।”
গণসংযোগে উপস্থিত ১৬ নং সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আলাউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হারুন,  ১৬ নং সাহেরখালী ইউনিয়ন বিএনপি নেতা শহীদুল ইসলাম, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, ইউনিয়ন বিএনপির নেতা আনোয়ার, মঘাদিয়া শ্রমিক দলের সভাপতি আব্দুল্লাহ, বিএনপি নেতা জসিম, কামাল, নুর আলম বাক্কু, কামাল, মনসুর, জাসাস মিরসরাই উপজেলার সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন বাবু, উপজেলা যুবদলের নেতা দিনাস, জাসাস ইউনিয়ন এর সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন জনি সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

Aminur / Aminur

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি