ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

রেলের লীজে কবরস্থান–মসজিদ ! বাতিলের দাবিতে সিআরবি ঘেরাও


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২১-১০-২০২৫ বিকাল ৭:১৮

চট্টগ্রামের হালিশহর সিজিপিওয়াই এলাকার রেলওয়ের কবরস্থান, মসজিদ, মাজার ও আপদকালীন জলাশয় দখল করে ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসিডি) নির্মাণের প্রতিবাদে লীজ চুক্তি বাতিলের দাবিতে আন্দোলনরত রেলকর্মীরা মঙ্গলবার (২১ অক্টোবর)  সকালে সিআরবি এলাকায় রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) অফিস ঘেরাও করেন।
সকাল ১১টার দিকে কয়েক শত রেলকর্মী, তাদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা মিছিলসহ সিআরবিতে পৌঁছালে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশ তাদের রেল ভবনে প্রবেশে বাধা দেয়। পরে বিক্ষুব্ধ কর্মীরা বাধা উপেক্ষা করে রেল ভবনের ভেতরে প্রবেশ করে ‘লীজ বাতিল করো’, ‘কবরস্থান–মসজিদ–মাজার বাঁচাও’—এমন স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা রেলের জিএম সুবক্তগীনের অফিসের মূল ফটক বন্ধ করে দেয়।
পরে বাইরে বিক্ষোভ ও মানববন্ধন করেন রেলকর্মীরা। বক্তারা অভিযোগ করেন, রেলওয়ে কর্তৃপক্ষ বেসরকারি কোম্পানির সঙ্গে চুক্তি করতে গিয়ে শতবর্ষী কবরস্থান, ধর্মীয় স্থাপনা ও জলাশয়ের জমির শ্রেণী পরিবর্তন করে জালিয়াতি করেছে। কবরস্থানটিতে প্রায় ৪৫০টি কবর রয়েছে। সব জেনেও ধর্মীয় প্রতিষ্ঠানটিকে ঘিরে লীজ দেওয়া হয়েছে।
তারা বলেন, রেলওয়ের ইতিহাসে কখনো ধর্মীয় স্থাপনা ও কবরস্থান দখল করে প্রকল্প নেওয়া হয়নি; এবার রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ নিজেই আইন ভঙ্গ করছে।
শ্রমিক নেতারা অভিযোগ করেন, “আন্দোলনের মধ্যেই কৌশলে মসজিদ–মাজার ও কবরস্থান উচ্ছেদের চক্রান্ত চলছে। রেল সচিব ও উপদেষ্টার মৌখিক নির্দেশনা থাকা সত্ত্বেও এখনো ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণের লিখিত আদেশ আসেনি—যা প্রতারণার শামিল। যৌক্তিক দাবি আদায় না হলে সারা দেশে রেল ধর্মঘটের ডাক দেওয়া হবে। তবুও কবরস্থান–মসজিদ বিক্রি করতে দেওয়া হবে না।”
দুপুর ১২টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার আহ্বান জানান রেলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন। রেলওয়ে রানিং স্টাফ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো মজিবুর রহমান ও জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল জিএম অফিসের দ্বিতীয় তলায় প্রায় আধাঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন।
বৈঠক শেষে নিচে নেমে জিএম সুবক্তগীন বলেন, “বিষয়টি আমরা অবগত আছি। রেলের মহাপরিচালক ও সচিবসহ সবাই বিষয়টি জানেন এবং পরিদর্শনও করেছেন। আপনাদের স্বার্থ অক্ষুণ থাকবে—কবরস্থান, মসজিদ ও মাজার থাকবে। আগামীকাল (বুধবার) গঠিত কমিটি গিয়ে স্থানগুলো ডিমার্কেশন করবে।”
আশ্বাসের পর দুপুর ১টার দিকে আন্দোলন স্থগিত করে শ্রমিকরা স্থান ত্যাগ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন—বাংলাদেশ রেলওয়ে জাতীয়তাবাদী রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম. আর. মঞ্জু, রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, রেলওয়ে কারিগরি পরিষদের সাধারণ সম্পাদক এস. কে. বাড়ি, সিজিপিওয়াই সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক হোসেন শহীদ, সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম এবং রেলওয়ে এমপ্লয়িজ লীগের দপ্তর সম্পাদক মো. আসাদুজ্জামান শিশির।
রেলের চুক্তি অনুযায়ী, হালিশহর এলাকায় ২১ দশমিক ২৯ একর জমি কন্টেইনার টার্মিনালের জন্য সিসিবিএলকে বাণিজ্যিকভাবে লীজ দেওয়া হয়। পরে সিসিবিএল চুক্তি করে বেসরকারি সাইফ পাওয়ারটেকের সঙ্গে।
রেলওয়ে কর্মীদের অভিযোগ, প্রকল্প বাস্তবায়নাধীন এলাকায় রেলের বিপুল পরিমাণ খালি জমি থাকলেও কবরস্থান ও মসজিদের সংলগ্ন জমিতেই আইসিডি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পাধীন ২১ দশমিক ২৯ একর জমির মধ্যে নাল, মসজিদ, ভিটা, খিলা, পুকুর, কৃষি, কবরস্থান ও রাস্তা শ্রেণির ভূমি রয়েছে। তবে এসব জমির বাস্তব শ্রেণি কিছুটা বা সম্পূর্ণ পরিবর্তিত হয়েছে বলে চুক্তিপত্রে উল্লেখ রয়েছে।
চুক্তি অনুযায়ী, বিএস দাগ নং ১৫০৫৪–এ রেকর্ডীয় শ্রেণি ‘মসজিদ’ (০.৩৪২৫ একর), দাগ নং ১৫০৫৯–এ রেকর্ডীয় শ্রেণি ‘কৃষি’, বর্তমান শ্রেণি ‘কবরস্থান’ (০.৬২৫০ একর) এবং দাগ নং ১৫০৬০–এ রেকর্ডীয় শ্রেণি ‘কবরস্থান’, বর্তমান শ্রেণি ‘নাল’ (৫.৪৮৫০ একর) হিসেবে দেখানো হয়েছে।
তবে জেলা প্রশাসনের দলিল বলছে ভিন্ন কথা। জেলা প্রশাসনের বিএস খতিয়ান অনুযায়ী, শুধু দাগ নং ১৫০৫৯ কবরস্থান হিসেবে রেকর্ডভুক্ত (৫.৪৮৫০ একর) এবং দাগ নং ১৫০৬০–এর রেকর্ড ‘নাল’ জমি (০.৬২৫০ একর)।
অভিযোগ করা হয়, কবরস্থানে মেগা প্রকল্প বাস্তবায়নে আইনি বাধা ও জনরোষ এড়াতে রেলের ভূ–সম্পত্তি বিভাগ জমির দাগ নম্বর ও শ্রেণি কৌশলে পরিবর্তন করে জালিয়াতির আশ্রয় নিয়েছে। এজন্য চুক্তিপত্রে দুই দাগের জমির তথ্য অদলবদল করা হয়।
ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষার দাবিতে দীর্ঘদিন আন্দোলন চললেও রেল কর্মকর্তারা তাতে কর্ণপাত করেননি। গত মার্চে কবরস্থানের গোরখোদকের ঘর উচ্ছেদ করলে এক দফা উত্তেজনা সৃষ্টি হয়।

Aminur / Aminur

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি