নোয়াখালীতে পিস্তল-গুলিসহ মাদক কারবারি গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জে এক মাদক কারবারিকে ৩৬ পিস ইয়াবা, পিস্তল-গুলিসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, গতকাল মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নানুপুর গ্রামের শহীদ উল্লার নতুন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানায়, চিহ্নিত মাদক কারবারি ফয়েজ আহমেদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার করে আসছে। সম্প্রতি মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে তিনি অবৈধ পিস্তল ও ৪ রাউন্ড বুলেট সংগ্রহ করে। গোয়েন্দা তথ্য যাচাই করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর র্যাব-১১ এর সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে আসামির নিজ বাড়ি থেকে ১টি পিস্তল, ৪ রাউন্ড বুলেট এবং ৩৬ পিছ ইয়াবাসহ ফয়েজকে গ্রেপ্তার করে।
নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ আরও বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।
এমএসএম / এমএসএম
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা