ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গ্রাম আদালত: স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বড়তারা ইউনিয়ন পরিষদ এগিয়ে


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ২২-১০-২০২৫ দুপুর ১:৫৬

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নে স্থানীয় জনগণের ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা রাখছে গ্রাম আদালত। ইউনিয়ন পরিষদের উদ্যোগে সহজ, স্বল্প খরচে এবং দ্রুত বিচারপ্রাপ্তির এই ব্যবস্থা এখন গ্রামীণ জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে।

“গ্রাম আদালত আইন, ২০০৬” অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই আদালতের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্যানেল গঠিত হয়, যেখানে দুইজন সদস্য অভিযোগকারী পক্ষ থেকে ও দুইজন বিবাদী পক্ষ থেকে মনোনীত হন। বড়তারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন,গ্রামের মানুষ যাতে শহরে না গিয়ে নিজ ইউনিয়নেই ন্যায়বিচার পায়, সেটাই আমাদের লক্ষ্য। মানুষ এখন আদালতের দীর্ঘ প্রক্রিয়া এড়িয়ে দ্রুত বিচার পাচ্ছে, এতে সময় ও খরচ দুটোই বাঁচছে।মানুষ এখন আদালতের দীর্ঘ প্রক্রিয়ার ঝামেলায় না গিয়ে গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত বিচার পাচ্ছে। এতে সময়, খরচ এবং পারিবারিক দ্বন্দ্ব—সবই কমছে।

এই আদালত ৭৫ হাজার টাকার মধ্যে আর্থিক মূল্যসম্পন্ন দেওয়ানি বা ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে। শুনানি শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে রায় ঘোষণা করা হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে উভয় পক্ষ সেই রায় মেনে নেয়।

বড়তারা ইউনিয়নের কৃষক আমিনুল ইসলাম বলেন,আমার জমির সীমানা নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা ছিল। গ্রাম আদালতে শুনানি শেষে ন্যায়বিচার পেয়েছি। চেয়ারম্যান ও সদস্যরা দুই পক্ষের কথাই মনোযোগ দিয়ে শুনেছেন।
একইভাবে স্থানীয় বাসিন্দা শাহজাহান আলী বলেন,আগে ভাবতাম ইউনিয়নে বিচার মানে পক্ষপাতিত্ব। কিন্তু এখন দেখি সবার কথা সমানভাবে শোনা হয়। রায়ও ন্যায্য হয়েছে—আমরা সবাই সন্তুষ্ট।

স্থানীয় জনগণের মতে, গ্রাম আদালত শুধু বিচার নয়, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের সংস্কৃতি গড়ে তুলছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ