ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে ২০০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২২-১০-২০২৫ দুপুর ১:৫৭

নরসিংদী জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১১টা ৩০ মিনিটে নরসিংদী মডেল থানাধীন বানিয়াছল বালুরমাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইকবাল মিয়া (৩৫)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইকবাল মিয়ার বাড়ি নরসিংদী সদর উপজেলার বানিয়াছল গ্রামে। তিনি মৃত আব্দুল লতিফের পুত্র। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে তার নিজ বসতঘর থেকে ২০০ (দুইশত) লিটার চোলাই মদসহ আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ইকবাল মিয়ার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

অপরাধ দমনে ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার