নরসিংদীর ডেঙ্গু আপডেট: নতুন শনাক্ত ১৯, চিকিৎসাধীন ৪০ জন রোগী
নরসিংদীতে ডেঙ্গু সংক্রমণ আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে নতুন করে ১৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।
বুধবার (২২ অক্টোবর ২০২৫) প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী, নতুন শনাক্ত ১৯ জন রোগী সবাই হাসপাতালে ভর্তি হয়েছেন চিকিৎসার জন্য। একই সময়ে ৮ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৪০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ২৩ জন, জেলা সদর হাসপাতালে ১১ জন, মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ভর্তি আছেন। বেলাব, পলাশ ও শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে কোনো রোগী নেই।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত নরসিংদীতে মোট ৮৩৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তবে আশার বিষয়, এ সময়ের মধ্যে জেলায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতা এবং পানি জমে থাকা স্থান অপসারণের ওপর জোর দেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ