ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়পুরে সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগ


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ২২-১০-২০২৫ দুপুর ২:৫

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সাত বছরের এক শিশুকে স্থানীয় ভাঙারি ব্যবসায়ী হযরত আলী বেপারীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি কটকটি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি ফাঁকা ঘরে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে । শিশুটি চিৎকার করলে পাশের এক নারী ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত হযরত আলী পালিয়ে যায়।

‎পরবর্তীতে শিশুটির মা রায়পুর থানায়  অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত হযরত আলীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তবে থানা সূত্রে জানা যায়, প্রাথমিক তদন্তে “সত্যতা মেলেনি” বলে তাকে পরে ছেড়ে দেওয়া হয়।

‎এদিকে শিশুটির বাবা অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়ের উপর এই বর্বরোচিত নির্যাতনের তথা ধর্ষণের তদন্ত সাপেক্ষে উপযুক্ত  বিচার চাই।”

এ বিষয় নিয়ে বিএনপি নেতারা হায়দারগঞ্জ বাজারে একটা হোটেলে গোপন বৈঠক করেছেন, " শিশু ধর্ষণের অভিযোগের আসামিকে ছাড়িয়ে আনার বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের উপর চড়াও হয়ে বলেন, " ধর্ষণের ঘটনার কোন সত্যতা না পাওয়ায় আমরা আসামীকে ছাড়িয়ে নিয়েছি।"

অভিযুক্ত হযরত আলীর স্ত্রী বলেন, " আমার স্বামী এমন কাজ করতে পারেন না,  গতকাল থানার পুলিশ আমার স্বামীকে গ্রেফতার করে নিয়েছে পরে আমার স্বামী বাড়িতে এসে বলছে,  বিষয়টি মীমাংসিত হয়েছে তবে থানার পুলিশকে ৩ হাজার টাকা দিতে হয়েছে। "

‎রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “ঘটনাটি তদন্ত করা হয়েছে। প্রমাণ না পাওয়ায় অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি এখনও নজরে আছে।”

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের