গোপালগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে উদযাপিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসন, বিআরটিএ ও সওজের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে হেলমেটবিহীন কিছু মোটরসাইকেল চালককে চিহ্নিত করে পাঁচজনকে মানসম্মত হেলমেট প্রদান করেন জেলা প্রশাসক। এ সময় তিনি নিরাপদ সড়ক ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের “স্বচ্ছতা” সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন মুহম্মদ কামরুজ্জামান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব), গোপালগঞ্জ। বিশেষ অতিথি ছিলেন মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, গোপালগঞ্জ। সভায় সভাপতিত্ব করেন ফারিহা তানজিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ।
স্বাগত বক্তব্য রাখেন গোপালগঞ্জ বিআরটিএ মোটরযান পরিদর্শক জিয়াউদ্দিন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব-ডিভিশনাল ইন্জিনিয়ার সওজ,অনুজ কুমার দে, মোঃ জামিল হোসেন, ম্যানেজার, টুঙ্গিপাড়া ট্রেনিং ইনস্টিটিউটের মোঃ জামিল হোসেন,সাধারণ সম্পাদক, জেলা ট্রাক-কাভার্ড ভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের মিটু কাজী; মোঃ সভাপতি, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মোঃ সওকত হোসেন; এবং সদর উপজেলার নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারী সবাইকে সচেতন হতে হবে। মানসম্মত হেলমেট ব্যবহার ও নির্ধারিত গতিসীমা মেনে চললে জীবন ও সম্পদের ক্ষতি অনেকাংশে হ্রাস পাবে।
অনুষ্ঠানটি আয়োজন করে জেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও সড়ক ও জনপথ বিভাগ (সওজ), গোপালগঞ্জ।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ