জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি”— এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের মতো কুমিল্লাতেও পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। এ উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও বিআরটিএ কুমিল্লা সার্কেলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পরিবহন মালিক-শ্রমিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও যাত্রী উভয়ের সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। মানসম্মত হেলমেট ব্যবহার, নিরাপদ গতি বজায় রাখা ও ট্রাফিক আইন মেনে চললে অনেক প্রাণহানি রোধ করা সম্ভব।
বক্তারা আরও বলেন, “প্রতিটি দুর্ঘটনার পেছনে অবহেলা ও নিয়ম না মানার প্রবণতা কাজ করে। তাই সড়কে সকলের দায়িত্বশীল আচরণই পারে নিরাপদ সড়ক নিশ্চিত করতে।”
সভা শেষে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে নিরাপদ সড়ক সংক্রান্ত অবহিত করানো হয়।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান