রাঙ্গামাটি সদরে বিকেএসপি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন
রাঙ্গামাটি জেলা সদর ঝগড়াবিলে বিকেএসপি'র আঞ্চলিক কেন্দ্র স্থাপন না করে অন্যত্র নিয়ে গেলে কঠোর আন্দোলনে যাবে বলে হুশিয়ারি দিয়েছে জেলার সকল খেলোয়াড়রা।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ক্লাব এসোসিয়েশন রাঙ্গামাটি জেলা আয়োজনে ও ক্লাব এসোসিয়েশন এর আহবায়ক মাহবুবুল বাসেত অপুর সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা এনসিপি নেতা সহিদুল ইসলাম, প্রীতিময় চাকমা, রিপন চাকমা, দিল বাহার রায় ও আব্দুল মান্নানসহ আরো অনেকে।
বক্তারা বলেন, বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র নিয়ে নানান তালবাহানা শুনা যাচ্ছে। আমরা সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন ও জেলা প্রশাসক মিজানুর রহমান থাকাকালিন সময়ে জেলা সদর ঝগড়া বিল স্থাপন করা যুক্তিযুক্ত বলে ক্রীড়া মন্ত্রনালয়ে মতামত পেশ করে গেছেন। আমরা আশা করি এই জেলা প্রশাসকও দ্বিমত করবেন না।
বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, একটি চক্র বিকেএসপিকে জেলা সদরের বাহিরে কাপ্তাই ও কাউখালীতে নিয়ে যেতে গভীর ষড়যন্ত্র করছে। ক্রীড়া মন্ত্রনালয়ে বিভিন্ন ধরনের পানি পরা দেওয়া হচ্ছে। রাঙ্গামাটি জেলার স্বনামধন্য খেলোয়াড় ও জাতীয় খেলোয়াড়দের দাবি বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র রাঙ্গামাটি জেলা সদরের ঝগড়া বিল স্থাপন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাই। বিকেএসপি আঞ্চলিক কেন্দ্র স্থাপনে কোন রকম তালবাহানা রাঙ্গামাটিবাসী সহ্য করবে না।
মানববন্ধন শেষে প্রশাসকের মাধ্যমে ক্রীড়া মন্ত্রনালয়ে একটি স্বারকলিপি প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন