ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজের সভাপতি শেখ আবু মাসুমের দায়িত্ব গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ২২-১০-২০২৫ দুপুর ৩:৩৪

 নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির প্রথম অধিবেশন ও নতুন সভাপতি শেখ মো. আবু মাসুমের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ​কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে গত ১৫-১০-২০২৫ ইং তারিখে এই নতুন গভর্নিং বডি অনুমোদন দেওয়া হয়। 

পূর্বের সভাপতি মো. আশরাফুল ইসলাম-এর শিক্ষাগত যোগ্যতা (বিএ পাস) সংক্রান্ত কারণে তাঁর মনোনয়ন পরিবর্তন করে শেখ মো. আবু মাসুম-কে নতুন সভাপতি হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত অত্র গভর্নিং বডির মেয়াদকাল ২৮-০৪-২০২৭ ইং তারিখ পর্যন্ত বহাল থাকবে বলে জানা গেছে। ​গত ১০ অক্টোবর-২০২৫ ইং তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের  অনুমোদনের প্রেক্ষিতে গতকাল বুধবার (২২ অক্টোবর)  সকাল ১১ টায় বান্দাইখাড়া ডিগ্রী কলেজের অফিস কক্ষে গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভা শুরু হওয়ার পূর্বে  ​অত্র কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী কলেজের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি শেখ মোঃ আবু মাসুমকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ​নবনির্বাচিত সভাপতি শেখ মো. আবু মাসুম তাঁর বক্তব্যে বলেন, কলেজের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত সমৃদ্ধি এবং ছাত্র-ছাত্রীদের জন্য যুগোপযোগী শিক্ষার পরিবেশ সৃষ্টি করাই আমাদের প্রধান চ্যালেঞ্জ।

শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, গভর্নিং বডির সদস্য এবং কর্মচারীবৃন্দ-সবার সহযোগিতায় এই কলেজের অগ্রগতি নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিশেষ করে, জাতীয় শিক্ষানীতির লক্ষ্য পূরণে এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ​এ সময় উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রী অভিভাবক সদস্য প্রমুখ। সভাপতির দায়িত্ব গ্রহণ ও প্রথম সভার মধ্য দিয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজের প্রশাসনিক কার্যক্রমের শুভ সূচনা হলো।

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন